আইপিএল ২০১৭-র উদ্বোধনেও চমক, এক নয়, দুই নয় হবে আটটি উদ্বোধনী অনুষ্ঠান!
দেখতে দেখতে ১০ বছরে পা রাখল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই উপলক্ষে উদ্যোক্তারা এবারের সেলিব্রেশন স্মরণীয় করতে চাইছে। আর তাই আইপিএল উদ্বোধনেও চমক।
কলকাতা, ৫ এপ্রিল : আর কয়েকঘন্টা পরেই সূচনা হয়ে যাবে আইপিএলের দশম মরশুমের। দেখতে দেখতে ১০ বছরে পা রাখল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই উপলক্ষে উদ্যোক্তারা এবারের সেলিব্রেশন স্মরণীয় করতে চাইছে। আর তাই আইপিএল উদ্বোধনেও চমক।
সোমবারই আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল জানিয়ে দিয়েছেন অন্যান্যবারের থেকে এবার অনেকটা আলাদ হতে চলছে। এক বা দুই নয়, আটটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান হবে এবছর। প্রত্যেক দলের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচের আগে হবে এক একটি উদ্বোধনী অনুষ্ঠান।

তারকা মেলা
প্রত্যেকবছরই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়। উদ্বোধনীর চমক থাকেন বলিউডের তারকারা। এর আগে হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন এবং কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবছর তরুণ ব্রিগেডের পালা

হায়দ্রাবাদ (৫ এপ্রিল) সানরাইরার্জ হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
অ্যামি জ্যাকসন পারফর্ম করবেন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এছাড়াও আঞ্চলিক কিছু তারকাও থাকবেন। এইদিন আট অধিনায়ক 'ডিজিটাল সাইনিং' থাকার কারণে অনুষ্ঠান বেশি দীর্ঘ হবে না।

পুনে (৬ এপ্রিল) : রাইসিং পুনে সুপারজায়েন্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স
রীতেশ দেশমুখ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পারফর্ম করবেন। বলিউডের পাশাপাশি মারাঠী চলচ্চিত্র দুনিয়ার সুপারস্টার রীতেশ।

রাজকোট (৭ এপ্রিল) : গুজরাত লায়ন্স বনাম কলকাতা নাইট রাইডার্স
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পারফর্ম করবেন টাইগার শ্রফ। টাইগার ছাড়াও প্রখ্যাত সঙ্গীতকার জুটি শচীন-জিগর এবং রামলীলা খ্যাত সঙ্গীতশিল্পী ভূমি ত্রিবেদী পারফর্ম করবেন।

ইন্দোর (৮ এপ্রিল) : কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাইজিং পুনে সুপারজায়েন্টস
এখনও ঠিক হয়নি এই অনুষ্ঠানে কে পারফর্ম করবেন তবে অবশ্যই বলিউডের কোনও নামি মুখ থাকবেই।

বেঙ্গালুরু (৮ এপ্রিল) : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ডেয়ারডেভিলস
চিন্নাস্বামী স্টেডিয়ামে কে পারফর্ম করবেন তা জানা যায়নি। তবে অনুষ্ঠান হবে ৬ টা থেকে ৬ টা ৫০ মিনিট পর্যন্ত।

মুম্বই (৯ এপ্রিল) : মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পারফর্মার এখনও নির্দিষ্ট করা হয়নি বলে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।

কলকাতা (১৩ এপ্রিল) : কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব
শ্রদ্ধা কাপুর এবং মোনালি ঠাকুর পারফর্ম করবেন কলকাতার ইডেন গার্ডেন্সে। হতে পারে এই দুই তরুণ তারকাকে সঙ্গ দিতে পারেন বলিউডের সুপার স্টার এবং কেকেআর মালিক শাহরুখ খান।

নয়াদিল্লি (১৫ এপ্রিল) : দিল্লি ডেয়ারডেভিল বনাম কিংস ইলেভেন পাঞ্জাব
ফিরোজ শাহ কোটলার মাঠে পারফর্ম করবেন পরিনীতি চোপড়া। এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। দিল্লির হত ৯ মরশুমের খেলার কিছু বিশেষ মুহূর্তও দেখানো হবে।












Click it and Unblock the Notifications