India's Test Squad: দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ফিরছেন কারা? কাদের উপরই বা পড়ছে কোপ?
India's Test Squad: দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটের জন্য ভারতের দল ঘোষণা করা হতে পারে আগামীকালই। আপাতত প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে ওডিআই রয়েছে সবার শেষে। টি ২০ ও টেস্টকে আপাতত কয়েক মাস গুরুত্ব দেওয়া হবে।
টেস্ট দলে বড়সড় চমকের সম্ভাবনা নেই। লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার কামব্যাক করবেন। তবে দুই সিনিয়র ক্রিকেটারের টেস্ট কেরিয়ারে ফুলস্টপ পড়া সময়ের অপেক্ষা।

ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর চেতেশ্বর পূজারা আর টেস্ট দলে সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর কামব্যাকের সম্ভাবনা নেই বললেই চলে। লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার দলে এলে দুজনেই একাদশে থাকবেন। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট দলে ছিলেন অজিঙ্ক রাহানে।
ক্যারিবিয়ান সফরের পারফরম্যান্সের নিরিখে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালই সঙ্গী হবেন রোহিত শর্মার। তিনে শুভমান গিল। চারে বিরাট কোহলি। পাঁচে শ্রেয়স আইয়ারই সুযোগ পাবেন। অজিঙ্ক রাহানের বয়স ৩৫। ফলে রাহানেকেও এবার টেস্ট দল থেকে ছেঁটে ফেলার ভাবনা রয়েছে নির্বাচকদের। রাহানে যদি একাদশে থাকেনও একাদশে জায়গা নিশ্চিত নয়।
রাহানে তখনই প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য বিবেচিত হবেন, যদি লোকেশ রাহুল উইকেটকিপিং করেন। সেক্ষেত্রে ব্যাটিং গভীরতা বাড়াতে রাহানের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। কিন্তু ঈশান কিষাণ যেহেতু ঝোড়ো ব্যাটিং করতে পারদর্শী, ফলে তাঁকে একাদশ থেকে বাদ দেওয়ার বিষয়েও জোর ভাবনাচিন্তা করতে হবে। রাহুল কিপিং না করলে কিষাণ ও শ্রীকার ভরত যাবেন দুই কিপার হিসেবে।
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে রাহুল ও কিষাণকে উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হতে পারে। রবীন্দ্র জায়গার জায়গা নিশ্চিত। স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবকে টেস্ট দলে দেখতে যাবে বলে মনে করা হচ্ছে। অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরের থাকার সম্ভাবনাও রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন জয়দেব উনাদকাট। তবে মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে রেখেই পেস আক্রমণ সাজানো হবে বলে মনে করা হচ্ছে। মুকেশ কুমারকেও নেওয়া হতে পারে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে।












Click it and Unblock the Notifications