ভারতের করোনা টিকা নিয়ে টুইট! ইংল্যান্ড প্রাক্তনী পিটারসেনে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী

ভারতের করোনা টিকা নিয়ে টুইট! ইংল্যান্ড প্রাক্তনী পিটারসেনে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী

করোনা ভাইরাসের টিকা নিয়ে ভারতের মানসিকতায় মুগ্ধ হয়ে টুইট করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। তাতে আপ্লুত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা টুইটে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত প্রাক্তন ব্রিটিশ ক্রিকেট দলের অধিনায়ককে ধন্যবাদ জানাতে ভোলেননি নমো। আমোদিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পিটারসেনের টুইট

পিটারসেনের টুইট

ভারতে তৈরি করোনা ভাইরাসের টিকা দেশের মধ্যে কুক্ষিগত করে না রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সরকারের এই মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। লিখেছেন যে ভারতের প্রতি তাঁর ভালোবাসা অনেক গুন বেড়ে গিয়েছে।

মোদীর পাল্টা টুইট

মোদীর পাল্টা টুইট

কেভিন পিটারসেনের দুর্দান্ত টুইটে আপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন নমো। লিখেছেন, গোটা বিশ্বকেই পরিবার বলে মনে করে ভারত। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই তাঁর দেশ, বিশ্ববাসীর পাশে আছে বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

কোন কোন দেশে ভারতের ভ্যাকসিন

কোন কোন দেশে ভারতের ভ্যাকসিন

ভারতে তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন ইতিমধ্যেই প্রতিবেশী ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ এবং নেপালে পাঠানো হয়েছে। সুদূর ব্রাজিলেও পৌঁছে গিয়েছে ভারতীয় টিকা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানাসবার্গে ভারতে তৈরি করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী সরকারের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।

ভারতে টিকাকরণ চলছে

ভারতে টিকাকরণ চলছে

প্রথম দফায় ভারতের বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যকর্মীদের কোভিশিল্ড টিকা দেওয়া হয়। দ্বিতীয় দফায় কোভিশিল্ডের পাশাপাশি কোভ্যাকসিন টিকাও দেওয়া হয়। এই টিকাকরণ চলবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+