আইপিএলে নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজির হয়ে এই পরিচিত ক্রিকেটাররা খেলেননি

বেশ কিছু তারকা ক্রিকেটার রয়েছেন যাঁরা কোনওদিন নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি বা সুযোগ পাননি। একনজরে দেখে নেওয়া যাক, সেই তালিকায় কারা রয়েছেন।

আইপিএল সারা বিশ্বের ক্রিকেট লিগের মধ্যে সবচেয়ে গ্ল্যামারাস, সবচেয়ে আকর্ষণীয়। জনপ্রিয়তায় এমন টি২০ লিগ সারা বিশ্বে আর একটিও নেই। শুরু থেকেই তারকা ঠাসা এই লিগের জনপ্রিয়তা আকাশচুম্বী। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিংয়ের মতো খেলোয়াড়রা প্রথমদিকে টুর্নামেন্টকে আলোকিত করেছেন। পরের দিকে রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বেশ কিছু তারকা ক্রিকেটার রয়েছেন যাঁরা কোনওদিন নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি বা সুযোগ পাননি। একনজরে দেখে নেওয়া যাক, সেই তালিকায় কারা রয়েছেন।

মুরলী কার্তিক

মুরলী কার্তিক

চেন্নাইয়ে জন্ম হওয়া মুরলী কার্তিক কোনওদিন আইপিএলে চেন্নাইয়ের হয়ে শুধু নয়, ঘরোয়া ক্রিকেটেও খেলেননি। ১৮ বছরের রঞ্জি কেরিয়ারে কার্তিক রেলওয়েজের হয়ে খেলেছেন। তারপর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, পুনে ওয়ারিয়র্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলে অবসর নিয়েছেন। তবে চেন্নাইয়ের হয়ে কোনওদিন খেলতে দেখা যায়নি কার্তিককে।

পার্থিব প্যাটেল

পার্থিব প্যাটেল

গুজরাত লায়ন্স দুই বছর আইপিএলে খেললেও গুজরাতি পার্থিবকে সেই দলে খেলতে দেখা যায়নি। তিনি চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স কেরল, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। ১২০টি আইপএল ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর ঝুলিতে রয়েছে।

ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা

এবছর আইপিএলে সুযোগ না পেয়ে ইশান্ত কাউন্টি খেলতে গিয়েছেন। দিল্লির ছেলে ইশান্ত কোনওদিন দিল্লির হয়ে খেলেননি। কলকাতা, ডেকান চার্জার্স, সানরাইজার্স, পুনে, পঞ্জাবে খেলেছেন ইশান্ত। ৭৬টি ম্যাচ খেলে ৫৯টি উইকেট নিয়েছেন।

 অম্বাতি রায়াডু

অম্বাতি রায়াডু

হায়দরাবাদের ছেলে অম্বাতি রায়াডু কোনওদিন ডেকান চার্জার্স ও পরে সানরাইজার্সের হয়ে খেলেননি। আইএসএল থেকে আইপিএলে যোগ দেন ২০১০ সালে। তারপরে টানা ৮ বছর মুম্বইয়ের হয়ে খেলেছেন রায়াডু। এবছর চেন্নাই দরাদরিতে রায়াডুকে কিনে নেয়। এবারও আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নিজেকে সবার উপরে ধরে রেখেছেন রায়াডু।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

চেন্নাইয়ের জনপ্রিয় তারকা কার্তিক ঘরোয়া ক্রিকেটে চেন্নাইয়ের হয়ে বহু কীর্তি গড়েছেন। তবে এখনও চেন্নাই দলে খেলার সুযোগ পাননি। দিল্লি, পঞ্জাব, মুম্বই, ব্যাঙ্গালোর, গুজরাত ও কলকাতার হয়ে কার্তিক খেলেছেন। ১৬১টি ম্যাচ খেলে ৩১৮৩ রান করেছেন তিনি।

হরভজন সিং

হরভজন সিং

পঞ্জাব দা পুত্তর হরভজন সিং কোনওদিন নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেননি। দশ বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার পরে তিনি এবছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। আইপিএলে ১৪৪টি ম্যাচ খেলে ১৩৩টি উইকেট নিয়েছেন ভাজ্জি। ইকোনমি রেট ৬.৯৫।

বিরাট কোহলি

বিরাট কোহলি

দিল্লির ভূমিপুত্র বিরাট আইপিএলের উদ্বোধনী বছর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন। তাঁকে এবছর ১৭ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে আরসিবি। আর কোনও দলে কোনওদিন বিরাট খেলেননি। ১৫৮টি ম্যাচ খেলে আইপিএলে বিরাট ৪৭৭৫ রান করেছেন এখনও পর্যন্ত। শতরান করেছেন ৪টি, অর্ধশতরান করেছেন ৩৩টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+