প্রথম তিন দিন হোটেলের ঘরেই বন্দি ভারতীয় দল, ভাইরাল বিলাসবহুল সফরের ভিডিও
সাউদাম্পটনের টিম হোটেলে কঠোর নিভৃতবাসে প্রথম তিন দিন একের অন্যের সঙ্গে দেখা করতে পারবেন না ভারতীয় ক্রিকেট দলের কেউই। বিসিসিআইয়ের তরফে প্রকাশিত ইংল্যান্ড সফরের ভিডিওতে এ কথাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য অক্ষর প্যাটেল। সতীর্থরা আগেই টিম হোটেলের ব্যালকনি থেকে স্টেডিয়ামের ছবি পোস্ট করলেও বিরাট আজই প্রথম নিজের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

ছবি- টুইটার
ভারতীয় দলের ইংল্যান্ডে পৌঁছানোর যে ভিডিও বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, সেখানে ক্যাপশনে লেখা হয়েছে ইংল্যান্ডে ভারতীয় দল পৌঁছাতেই উত্তেজনার পারদ বাড়ছে। চার্টার্ড বিমানে কীভাবে সময় কাটালেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা সেটাও তুলে ধরা হয়েছে ভিডিওটিতে। কেউ ভালো ঘুমিয়েছেন, কারও বা ঘুমের ব্যাঘাত ঘটিয়ে খুনসুটি করেছেন রোহিত শর্মারা। অক্ষর প্যাটেল জানিয়েছেন, ভারত থেকে রাতে বিমান ধরার পর ঘণ্টা দুয়েক মুভি দেখেছি। তারপর ছয় ঘণ্টা ঘুমিয়েছি। তারপর ব্রেকফাস্ট। জানতে পেরেছি, ইংল্যান্ডে পৌঁছে কঠোর নিভৃতবাসে থাকাকালীন একে অপরের সঙ্গে দেখা করা যাবে না। পূজারা জানিয়েছেন, মেয়েকে নিয়ে বিমানে তাঁরও ঘুম ভালোই হয়েছে। তবে কঠোর নিভৃতবাস কাটিয়ে সকলে মাঠে অনুশীলন শুরুর অপেক্ষা করছেন। মন জুড়িয়ে দিচ্ছে হোটেলের ব্যালকনি থেকেই স্টেডিয়ামের চোখজুড়ানো দৃশ্য।

ছবি- ইনস্টাগ্রাম
আইসিসি অবশ্য আগেই জানিয়েছে, ইংল্যান্ডে পৌঁছানোর পর নিভৃতবাসে থাকাকালীন সকলের ফের করোনা পরীক্ষা করা হবে। তারপর ধাপে ধাপে জৈব সুরক্ষা বলয়ে থেকেই অনুশীলন নামতে পারবেন ক্রিকেটাররা। মহিলা ক্রিকেটাররা নিভৃতবাস কাটিয়ে রওনা দেবেন ব্রিস্টলে। সেখানে মিতালি রাজদের টেস্ট ম্যাচ রয়েছে। বিরাট কোহলিরা রোজ বোল বা সাউদাম্পটন বোল স্টেডিয়ামেই অনুশীলন করবেন।

ছবি- ইনস্টাগ্রাম
১৮ জুন থেকে সাউদাম্পটনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে একটি প্রস্তুতি ম্য়াচও খেলবে ভারত।
🇮🇳 ✈️ 🏴
— BCCI (@BCCI) June 4, 2021
Excitement is building up as #TeamIndia arrive in England 🙌 👌 pic.twitter.com/FIOA2hoNuJ












Click it and Unblock the Notifications