AUS vs IND: লাল বলের থেকে কোথায় আলাদা? পিঙ্ক বল নিয়ে বিশ্লেষণে ভারতীয় পেসাররা, দেখুন ভিডিও
আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ। লাল নয়, এই ম্যাচ হবে পিঙ্ক বলের। প্রায় দুই বছরের বেশি সময় পর আবার পিঙ্ক বলে ম্যাচ খেলতে নামছে ভারত। শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে পিঙ্ক বল টেস্টের স্মৃতি একেবারেই ভালো নয় ভারতীয় দলের কাছে। ইতিমধ্যেই পিঙ্ক বল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। লাল বল এবং পিঙ্ক বলের মধ্যে পার্থক্য কতটা, সেটাই তুলে ধরলেন ভারতীয় বোলাররা।
বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণ থেকে মুকেশ কুমার বা আকাশ দীপরা, তাদের ভাবনা চিন্তার কথা তুলে ধরেছেন পিঙ্ক বল নিয়ে। লাল বলের থেকে গোলাপি বল কতটা আলাদা, সেটাই বিশ্লেষণ করে দেখিয়েছেন ভারতীয় দলের তারকা পেসারার।

ভারতীয় দলের আরও এক পেসার মুকেশ কুমার বলেছেন, আমার মনে হয় এই বলে সিমটি খুব একটা দেখা যায় না। অনেক ব্যাটার আছে বলের সিম দেখে ব্যাটিং করেন। কিন্তু গোলাপি বলের ক্ষেত্রে কোন দিকে বলের সিম আছে তা ব্যাটারদের কাছে অনুমান করা কঠিন। বল মাটিতে ড্রপ খাওয়ার পর দ্রুত চলে আসে। ভারতীয় দলের আরও এক বঙ্গ প্রতিনিধি আকাশ দীপ বলেছেন, ব্যাটারদের জন্য এটা অত্যন্ত কঠিন। পিঙ্ক বলে অনেক বেশি বাউন্স আছে।
It’s 𝗣𝗶𝗻𝗸 𝗕𝗮𝗹𝗹 𝗧𝗶𝗺𝗲 💪
— BCCI (@BCCI) November 30, 2024
Hear what our speedsters have to say about bowling with the pink ball ahead of the Adelaide test - by @RajalArora#TeamIndia | #AUSvIND
শুধু প্রসিদ্ধ, আকাশ, মুকেশরাই নয় একইসঙ্গে পিঙ্ক বল নিয়ে মতামত দিয়েছেন ভারতীয় দলের আরও পেসার যশ দয়াল। তিনি বলেছেন, আমি ইতিমধ্যেই বিরাট ভাই এবং রোহিত ভাইকে নেটে বোলিং করেছি, তাতে দেখলাম বল খুব বেশি সুইং করছে না। বলে সিমের অবস্থানটি সোজা রাখতে হবে। যদি লাইন এবং লেন্থ সঠিক থাকে তাহলে বল খুব ভালো কাজ করবে।












Click it and Unblock the Notifications