তরুণ ঋষভ পন্থের প্রশংসায় কী বললেন ভারতীয় পেসার মহম্মদ শামি, জেনে নিন

তরুণ ঋষভ পন্থের প্রশংসায় কী বললেন ভারতীয় পেসার মহম্মদ শামি, জেনে নিন

ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান ঋষভ পন্থের প্রশংসায় পঞ্চমুখ পেসার মহম্মদ শামি। দেশের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠানের সঙ্গে এক কথোপকথনে, পন্থের ভালো দিকগুলি তুলে ধরলেন বাংলা তথা ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ফাস্ট বোলার।

করোনার জেরে বন্ধ ক্রিকেট

করোনার জেরে বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের প্রভাবে আরও একদফা স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বাতিলও হতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় ঘরবন্দি থেকে পরিবারের সঙ্গে সময় কাটানো ছাড়া ক্রিকেটারদরে কাছে আর কোনও কাজ নেই।

শামি ও পাঠানের কথোপকথন

শামি ও পাঠানের কথোপকথন

দেশের অন্যান্য সচেতন নাগরিকদের মতো করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি রয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি এবং দেশের প্রাক্তন সফল অল রাউন্ডার ইরফান পাঠান। ঘরে বসে শরীরচর্চা চালানোর একফাঁকে ইনস্টাগ্রামের লাইভ সেশনে দুই ব্যক্তিত্বের মধ্যে কথা হয়।

ঋষভ সম্পর্কে শামি

ঋষভ সম্পর্কে শামি

ঋষভ পন্থের থেকে এখনও সেরাটা বেরিয়ে আসেনি বলে মনে করেন ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ শামি। তাঁর কথায়, পন্থ দুর্দান্ত ক্রিকেটার। কেবল আত্মবিশ্বাসটা পেলেই ঋষভ ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন বলে মনে করেন শামি।

রাহুল সম্পর্কে শামি

রাহুল সম্পর্কে শামি

কেএল রাহুলকে এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে চিহ্নিত করেছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি। রাহুলের শট নির্বাচন দুর্দান্ত বলে মনে করেন শামি। রাহুল বর্তমানে জীবনের সেরা ফর্মে রয়েছেন বলেও বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার।

হার্দিক সেরা

হার্দিক সেরা

সতীর্থ হার্দিক পান্ডিয়াকে তাঁর দেখা অন্যতম সেরা অল-রাউন্ডারের মর্যাদা দিলেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। তাঁর কথায়, কোনও তরুণ ক্রিকেটার অল রাউন্ডার হওয়ার স্বপ্ন দেখলে হার্দিককে অনুসরণ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+