নিউজিল্যান্ড টেস্ট দলে ভারতীয় বংশোদ্ভূত রাচিন, দুই ভারতীয় কিংবদন্তির মিশ্রণে নামকরণ

রাচিন রবীন্দ্র। দুটি টেস্ট ও ভারতের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নিউজিল্যান্ডের যে টেস্ট দল এই মুহূর্তে রয়েছে ইংল্যান্ড সফরে, তাতেই রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের নামের মিশ্রণ ঘটিয়ে তাঁর নাম রাখেন রাচিনের বাবা। রাহুলের রা আর সচিনের চিন। রাচিন।

তাঁদের পারিবারিক বন্ধু আবার জাভাগল শ্রীনাথ। রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি বড় হয়েছেন বেঙ্গালুরুতে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার রবি কৃষ্ণমূর্তি ইংল্যান্ডে কিছু সময় কাটিয়ে নব্বইয়ের দশক থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ওয়েলিংটনে। রাচিনের মা দীপা কৃষ্ণমূর্তি। রাচিনের জন্মও ওয়েলিংটনে। রাচিন অপেক্ষায় নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকের।

অনন্তপুরে রাচিন

অনন্তপুরে রাচিন

অনন্তপুরে রাচিন
বেঙ্গালুরুতে ক্রিকেট খেলতেন রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি। চেয়েছিলেন মেয়ে ক্রিকেটার হোক। সেটা হলো না। ৫ বছর বয়স থেকেই ছেলে রাচিনের ক্রিকেটের প্রতি টান লক্ষ্য করেন। ক্রিকেটের প্রাথমিক পাঠ দিয়ে উৎসাহও দিতে থাকেন। সুদূর ওয়েলিংটন থেকে মাঝেমধ্যেই ছেলেকে নিয়ে অনন্তপুর স্পোর্টস ফাউন্ডেশনে আসতেন তিনি। অন্ধ্র সিনিয়র সিলেকশন কমিটির প্রধান তথা অনন্তপুরে আকাদেমির ডিরেক্টর খাতিব সৈয়দ সাহাবুদ্দিন তেলেঙ্গানার এক সংবাদপত্রকে জানিয়েছেন, গত চার বছর ধরে এখানেই হাট হকসের হয়ে ক্রিকেটের পাঠ নিতে আসতেন রাচিন। বাঁ হাতে ব্যাট করেন, স্পিন বোলিংও করেন বাঁ হাতেই। ঘণ্টার পর ঘণ্টা ধরে ব্যাটিং করার পরও সাহাবুদ্দিন রাচিনকে ক্লান্ত হতে দেখেননি। রাচিনের বাবাও জানিয়েছেন, অনন্তপুর জিমি নিশাম-সহ নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটারের কাছেই সেকেন্ড হোম।

প্রতিভাবানের উত্থান

প্রতিভাবানের উত্থান

২০১০ সাল অবধি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ভারতে আসতেন রাচিন। তবে ২০১১ সাল থেকেই হাট হকস ক্রিকেট ক্লাবের সঙ্গে এসে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও অনন্তপুরে প্রচুর ক্রিকেট খেলেছেন রাচিন। ১৬ বছর বয়সে প্রথম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেন। ২০১৬-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেই তাঁর পারফরম্যান্স দেখে নির্বাচকদের নজরে পড়েন। ২০১৯ অনূর্ধ্ব বিশ্বকাপও খেলেছেন। ২৬টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৭০ রান করেছেন। তিনটি শতরান ও ৯টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক অপরাজিত ১৪৪। ২২টি উইকেটও রয়েছে রাচিনের। ৫০ ওভারের ক্রিকেটে ৩১৬ রান করেছেন। সর্বাধিক ১৩০। এই ফরম্যাটে ৮ উইকেট রয়েছে। ২২টি টি ২০ ম্যাচে ২৯১ রান করার পাশাপাশি ১৯টি উইকেট রয়েছে রাচিনের।

ভারতের বিরুদ্ধে

ভারতের বিরুদ্ধে

গত বছর ভারতীয় এ দল গিয়েছিল নিউজিল্যান্ড সফরে। হনুমা বিহারীর নেতৃত্বাধীন দলে ছিলেন চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, শুভমান গিল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজরা, সেই দলের অনেকেই টেস্ট দলেও রয়েছেন। নিউজিল্যান্ড এ দলের হয়ে প্রথম একদিনের ম্যাচে ৫৮ বলে ৪৯ রান করার পাশাপাশি আউট করেছিলেন সূর্যকুমার যাদবকে। দ্বিতীয় ম্যাচে মহম্মদ সিরাজের বলে ০ রানে আউট হন, বল হাতে নিয়েছিলেন অক্ষর প্যাটেলের উইকেট। তৃতীয় ম্যাচে বাংলার ঈশান পোড়েলের বলে ১ রানে আউট হন। তবে এই ম্যাচেই তিনি বিজয় শঙ্কর ও ক্রুণাল পাণ্ডিয়াকে প্যাভিলিয়নে ফেরান। প্রথম আনঅফিসিয়াল টেস্টে তিনি ৪৭ রানও করেন। ফলে ভারতীয় ব্যাটিং লাইন আপের অনেকের বিরুদ্ধেই তিনি বোলিং করেছেন। সেই রাচিনের দিকে এখন সকলের নজর। রাচিনের পরিবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে তাঁকে দেখতে চাইছে।

কোচের প্রশংসা

কোচের প্রশংসা

১৮ বছর বয়স থেকেই ওয়েলিংটন প্রভিন্সের হয়ে ওপেন করছেন রাচিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ড এ দলের হয়ে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরিও রয়েছে। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেডের কথায়, অনূর্ধ্ব ১৯ দলে খেলার সময় থেকেই নিজের প্রতিভা যেভাবে রাচিন মেলে ধরেছেন তাতে ভবিষ্যতে তারকা হওয়ার সব গুণ তাঁর মধ্যে রয়েছে। যেভাবে ব্যাট ও বল হাতে তিনি প্রতি মরশুমে নিজেকে উন্নত করছেন তা সত্যিই প্রশংসনীয়। রাচিন নিজে বলছেন, অনন্তপুরে খেলতে আসা তাঁর খেলাতে উন্নত করার পক্ষে সহায়ক হয়েছে।

সপ্তম রাচিন

সপ্তম রাচিন

তবে রাচিনই প্রথম নন। এর আগে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ছয় ভারতীয় বংশোদ্ভূত। তাঁরা হলে দীপক প্যাটেল, জিতন প্যাটেল, রনি হীরা, তরুণ নেথুলা, জিত রাভাল (তাঁকে অকল্যান্ডের রাহুল দ্রাবিড় বলা হতো) এবং ঈশ সোধি। এবার রাচিনের কবে টেস্ট অভিষেক হয় সেদিকেই সকলের নজর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+