প্রথমবার ইংল্যান্ড সফরে বিরাট কোহলির পরামর্শ মেনে ফোকাসড গিল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। মোট ছটি টেস্টেই সুযোগের সদ্ব্যবহার করে টেস্ট দলে নিজের জায়গা আরও মজবুত করাই লক্ষ্য শুভমান গিলের। ভারতীয় এই ওপেনার তাঁর লক্ষ্য স্থির করেছেন অধিনায়ক বিরাট কোহলির পরামর্শ মেনেই।

বিরাট পরামর্শ

বিরাট পরামর্শ

একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে শুভমান গিল জানান, বিরাট কোহলির সঙ্গে যখনই তাঁর খেলা নিয়ে কথা হয় তখনই বিরাট বলেন নির্ভীক থেকে নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যেতে। বিরাট ভাই মূলত মানসিক প্রস্তুতির উপরই জোর দেন। বলেন, ব্যাট করতে যাওয়ার সময় ভাবনায় স্বচ্ছতা বজায় রেখে নামতে হবে। নিজের অভিজ্ঞতাও এ প্রসঙ্গে ভাগ করে নেন ভারত অধিনায়ক।

রোহিতের সঙ্গে কথা

রোহিতের সঙ্গে কথা

ওপেনিং পার্টনার রোহিত শর্মার সঙ্গে কী ধরনের কথাবার্তা হয় এ প্রসঙ্গে গিল জানান, বোলার কোন জায়গায় বল করতে পারে তা নিয়ে ক্রিজে থাকাকালীন কথা হয় রোহিত শর্মার সঙ্গে। এ ছাড়া পরিস্থিতি অনুযায়ী কখন ঝুঁকি নেব, কখন সেটার দরকার নেই সে সব নিয়েও গাইড করেন রোহিত ভাই। প্রথমবার ইংল্যান্ড সফরে যাবেন। নিজের প্রস্তুতি নিয়ে গিল জানিয়েছেন, সেশন ধরে ধরে পরিকল্পনা অনুযায়ী খেলাই লক্ষ্য। যখনই ইংল্যান্ডে মেঘলা আবহাওয়া থাকে তখনই বল স্যুইং করে। আবার রোদ উঠলেই ব্যাট করা সহজ হয়ে যায়। তাই আবহাওয়া ও পরিবেশ বুঝেই ওপেনারের দায়িত্ব পালন করতে চাই।

আত্মবিশ্বাসী গিল

আত্মবিশ্বাসী গিল

মুম্বইয়ে টেস্ট দলের সঙ্গে এই মুহূর্তে নিভৃতবাসে কাটাচ্ছেন শুভমান গিল। কীভাবে দিন কাটাচ্ছেন সে প্রশ্নের উত্তরে ভারতের এই ওপেনার জানান, ১৪ দিন একটা ঘরে কাটানো খুব কঠিন। বিশেষ কিছু করার নেই। প্রতিদিন কী করতে হবে সে ব্যাপারে তালিকা তৈরি করে দেওয়া হয়েছে আমাদের। সেটা মেনেই চলছি। মুভি দেখছি। আই প্যাড নিয়েও কিছুটা সময় কাটাচ্ছি। তবে এভাবে সময় কাটানো খুবই কঠিন। ইংল্যান্ডের মাটিতে সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী গিল বলেন, আমরা অস্ট্রেলিয়ায় ভালো খেলেছি। বিদেশের মাটিতে আমরা এখন ভালো খেলছি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি যেভাবে চলছে তার চেয়ে ভালো কিছু হতে পারে না। আবার বলছি, ইংল্যান্ডে সেশন ধরে ধরে ভালো খেলাই গুরুত্বপূর্ণ। শুধু ইংল্যান্ড নয়, বিদেশের মাটিতে সব সময়ই সেটা প্রযোজ্য।

টেস্ট কেরিয়ার

টেস্ট কেরিয়ার

২০১৯ সাল থেকেই ভারতীয় টেস্ট দলের সঙ্গে রয়েছেন শুভমান গিল। গত বছর ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক। প্রথম ইনিংসে ৪৫ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৫ রান করেছিলেন। সিডনি টেস্টে প্রথম ইনিংসে ৫০ ও দ্বিতীয় ইনিংসে ৩১ রান করেন। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে অত্যন্ত মূল্যবান ৯১ রান করেছিলেন। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ২৯ ও ৫০ রান করেন। তবে সিরিজের বাকি টেস্টগুলিতে রান পাননি। প্রথম টেস্টের পর তাঁর পরবর্তী ইনিংসগুলিতে রান ছিল যথাক্রমে ০, ১৪, ১১, অপরাজিত ১৫ এবং ০।

আইপিএলে গিল

আইপিএলে গিল

এবারের আইপিএলে কেকেআরের হয়ে ৭টি ম্যাচে ১৩২ রান করেন গিল। স্ট্রাইক রেট ১১৭. ৮৫। গড় আইপিএল কেরিয়ারে সবচেয়ে খারাপ, ১৮.৮৫। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ম্যাচে ৪৩ রান করেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৩ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২১ রান করেন। সানরাইজার্সের বিরুদ্ধে ১৫, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন্য, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১১ ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ রানে আউট হন গিল।

ছবি- পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+