অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই বিয়ে সারলেন ভারতীয় ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় দিলেন ছবি
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই বিয়ে সেরে ফেললেন ভারতীয় ক্রিকেটার, সোশ্যাল মিডিয়ায় ছবি
অস্ট্রেলিয়া সফর সেরে দেশে ফিরেই প্রেমিকাকে গৃহিনী বানানোর কাজ সেরে ফেললেন ভারতীয় লেগ স্পিনার। ইউ টিউবার ধনশ্রী বর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন যুজবেন্দ্র চাহাল। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই তারকা দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাতে সামিল হয়েছেন ক্রিকেটার থেকে সেলেবরা।

মঙ্গলবার অর্থাৎ ২২ ডিসেম্বর ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর প্রেমিকা ধনশ্রী বর্মার চার হাত এক হয়। পাশাপাশি বসে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন সদ্য দম্পতি। দু-জনের মুথেই হাসি। ভিন্ন অ্যাঙ্গাল থেকে তোলা একই ঘরনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চাহাল ও ধনশ্রী। লিখেছেন যে এক সময় তাঁরা যাত্রা শুরু করেছিলেন। পরিণতিতে আনন্দ ও সুখ সহায় হওয়ায় উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তারাঁ। এখান থেকেই তাঁদের অন্তত পথ চলা শুরু হল বলেও লিখেছেন চাহাল।
অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের শোচনীয় পরাজয়ে মুশড়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা। যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিবাহের খবর সেই দুঃখে কিছুটা জল ঢেলেছে বলা চলে। ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন হরিয়ানার লেগ স্পিনারও। টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দলের অংশ ছিলেন চাহাল। অজিভূমে খুব একটা কার্যকর না হলেও সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রবীন্দ্র জাদেজার কনকাশান সাবস্টিটিউট হিসেবে নেমে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন লেগ স্পিনার। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচের সেরা পুরস্কার পেয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়েন চাহাল।
ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসেন যুজবেন্দ্র চাহাল। এক ফাঁকে টুক করে প্রেমিকা ধনশ্রী বর্মার সঙ্গে তিনি বিয়েটা সেরেই ফেলেন। পরিবার সূত্রে খবর, ক্রিকেটারের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। চাহাল অস্ট্রেলিয়া থেকে ফেরা মাত্রই শুভ কাজ সারতে আর দেরি করেনি দুই পরিবার।












Click it and Unblock the Notifications