ভারতীয় কোচের 'টাইটানিক' পোজ দেখে টিপ্পনি ফ্যানেদের
পুনের মাটিতে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট। যেখানে ম্যাচের চতুর্থ দিনের খেলায় প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় ভারত।
পুনের মাটিতে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট। যেখানে ম্যাচের চতুর্থ দিনের খেলায় প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় ভারত। যার মাঝে এবার শিরোনামে বিরাটদের হেডস্যার
— Virendra Vaishnav (@VaishnavDevta) October 13, 2019 |
কেন শিরোনামে শাস্ত্রী
ম্যাচের চতুর্থ দিনের খেলার শুরুতে বিরাটদের কোচ রবি শাস্ত্রীর একটি ছবি পোস্ট করেছে আইসিসি। সেই ছবিতে হলিউডের জনপ্রিয় ছবি টাইটানিকের নায়ক-নায়িকা জ্যাক-রোসের মতো দু'হাত মেলে রয়েছেন শাস্ত্রী। দিনের খেলা শুরুর আগে পিচের চরিত্র পরখ করতে এসে একটু এক্সারসাইজ করছিলেন শাস্ত্রী, সেই সময়েই তাঁর টাইটানিকের পোজের এই ছবি লেন্সবন্দি হয়।
|
নেটিজেনদের মিম
নেটিজেনদের চোখে রবি শাস্ত্রী অন্যতম প্রিয় চরিত্র। তাঁকে নিয়ে অতীতে অনেক মিম তৈরি করেছেন নেটিজেনরা। এবার শাস্ত্রীর টাইটানিক পোজ দেখে তাঁকে নিয়ে মজা করতে ছাড়েননি তারা। শাস্ত্রীর টাইটানিক পোসের সঙ্গে বিরাটের ছবি জুড়ে দিয়ে দুজনের জুটিকে জ্যাক আর রোসের সঙ্গে তুলনা করা হয়েছে।
— ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ ㅤ (@theesmaarkhan) October 13, 2019 |
মিমের বন্যা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মিমগুলির মধ্যে একটিতে শাস্ত্রীর এই পোজকে কাকতাড়ুয়ার সঙ্গেও তুলনা করা হয়েছে।












Click it and Unblock the Notifications