ইংল্যান্ডের মাটিতে লগান, কী করলেন ঝুলন-মিতালিরা

২০১৭-র মহিলা ক্রিকেট বিশ্বকাপে অভিযান শুরু মিতালী-ঝুলনদের। হাড্ডাহাড্ডি ম্যাচে দুরন্ত ভারতীয় মেয়েরা।

ভারতীয় মেয়েদের বিজয় গাথা। ইংল্যান্ডের মাটিতে লগান। শনিবার ইংল্যান্ডের মাটিতে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। ভুবনের ভারত যেরকমভাবে হেভিওয়েট সাহেব দলের বিরুদ্ধে আন্ডারডগ হয়েও ম্যাচ জিতেছিল, তেমনি এদিন মিতালির মেয়েরা দেশের জয়ধ্বজা ওড়ালেন।

এদিন হেথার রাইটের ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮১ রান তোলে। দুই ওপেনারই দুরন্ত ফর্মে ছিলেন এদিনের ম্যাচে। পুনম রাউত ও স্মৃতি মানধনা দুজনেই একটুর জন্য শতরান মিস করেন। পুনম ৮৬ ও স্মৃতি ৯০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। রান পান ভারত অধিনায়কও। মিতালি রাজ ৭১ রান করেন। এদের ব্যাটে ভর দিয়ে ৩ উইকেটে ৫০ ওভারে ২৮১ রান করেন।

ইংল্যান্ডের মাটিতে লগান, কী করলেন ঝুলন-মিতালিরা


জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৮২ রান। শুরু থেকেই ইংল্যান্ডকে থাবা জমাতে দেয়নি ভারতীয় মহিলা ব্রিগেড। বল হাতে প্রথম ধাক্কাটা দেন শিখা পান্ডে। দুই ইংলিশ ওপেনার ট্যামি বিমাউন্ট ও সারা টেলরের উইকেট ঝোলায় ভরে প্রাথমিক অ্যাডভান্টেজ দেন। এরপর ভারতীয় মহিলাদের দুরন্ত ফিল্ডিংয়ে নাস্তানাবুদ হয়ে যায় ইংলিশ দল। চারটি রান আউট হয়। দীপ্তি শর্মা তিন উইকেট নেন। বাংলার ঝুলন গোস্বামী কোনও উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেন। ৪৭.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪৬ রানেই থমকে যায় ইংল্যান্ড।

এদিন আত্মবিশ্বাসী ভারতীয় মহিলারা পুরোনো পরিসংখ্যানকে উড়িয়ে নতুন নজির গড়লেন। ২০১২-র পর এই প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতল ভারত। বিশ্বকাপ জয়ী দলকে হারিয়ে অভিযান শুরু করায় স্বভাবতই চনমনে মিতালি এন্ড কোং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+