চাকরিতে পদোন্নতি -র হিড়িক, ভারতীয় মহিলা ক্রিকেটারদের কি এতদিনে মনে পড়ল কর্তৃপক্ষের
বিশ্বকাপের ফাইনালে রানার্স ভারতীয় মহিলা দল। এবারের বিশ্বকাপে দুরন্ত পারফরেমন্সের সুবাদে চাকরিক্ষেত্রে উন্নতি -র সুযোগ দিচ্ছে ভারতীয় রেলওয়ে।
ভারতীয় মহিলাদের পারফরেমেন্স মজে এখন গোটা দেশ। দীর্ঘদিন ধরে কঠিন লড়াই করে উঠে আসা বাইশ গজ শাসন করা মেয়েগুলিকে এতদিনে মনে পড়ছে সকলের। বিভিন্ন ক্ষেত্র থেকে চাকরিতে আসা মেয়েগুলির লড়াইকে কুর্নিশ করছে তাদের নিয়োগকারী সংস্থাগুলি।

ভারতের রেল মন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন ভারতীয় রেলে কাজ করা বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে নির্ধারিত সময়ের আগেই পদোন্নতি দেওয়া হবে। ভারতীয় মহিলা দলের ১৫ জনের মধ্যে ১০ জনই ভারতীয় রেলে চাকুরিরত। রয়েছেন অধিনায়ক মিতালি রাজ, হরমনপ্রীত কউর, একতা বিস্ত, পুনম রাউত, ভেদা কৃষ্ণমূর্তি, পুনম যাদব, সুষমা ভর্মা, মোনা মেশহারম, রাজেশ্বরী গায়কোয়াড়, নুজহাত পরভীন।
বিশ্ব ক্রমতালিকার ৭ নম্বরে থাকা ভারতীয় দল যেভাবে পারফর্ম করেছে তাতে খুশি ভারতীয় রেল। কেন্দ্রীয় মন্ত্রী তাই দলের প্রতিটা ক্রিকেটারকে এই সম্মান দিতে চান। তবে শুধু এটুকুও নয়, রেলওয়ে স্পোর্টস প্রমোশানের সচিব রেখা যাদব জানিয়েছন প্রতিটা খেলোয়াড়কে আর্থিকভাবেও পুরস্কৃত করা হবে।

বিশ্বকাপ ক্রিকেটে পারফর্ম করার জন্য ভারতীয় মহিলা দলের দলের উইকেটরক্ষক সুষমা ভর্মা কে হিমাচল প্রদেশ সরকার বিশেষ স্বীকৃতি দেবে। তাঁকে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদের প্রস্তাব দিয়েছে হিমাচল প্রদেশ সরকার। .
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications