শ্রীলঙ্কা সফরে কি ভারতীয় দলে ফিরতে পারবেন নটরাজন? সানরাইজার্স হায়দরাবাদের টুইট ভাইরাল
শ্রীলঙ্কা সফরে কি ভারতীয় দলে ফিরতে পারবেন নটরাজন? সানরাইজার্স হায়দরাবাদের টুইট ভাইরাল
চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজন। তাঁকে নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের প্রশ্ন, তবে শ্রীলঙ্কা সফরেই ভারতীয় দলের জার্সি গায়ে ফের মাঠে নামবেন নটরাজন। সে উত্তর অবশ্য পাওয়া যায়নি। তবে সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

করোনা ভাইরাসের জন্য স্থগিত হয়ে গিয়েছে ভারতে অনুষ্ঠিত হওয়া ২০২১ সালের আইপিএল। বন্ধ হওয়ার আগেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ তথা টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজন। তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। এরপর রিহ্যাবিলিটেশনের জন্য বাঁ-হাতি ফাস্ট বোলারকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে পাঠানো হয়েছিল। সেখানকার ট্রেনারদের তত্ত্বাবধানে থাকার পর কিছুটা সুস্থ হয়ে উঠতেই বাড়ি ফিরে আসেন নটরাজন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ঘরেই তাঁর ফিটনেস ট্রেনিং চলছে। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন ভারতের ৩০ বছরের ফাস্ট বোলার।
ঘরে ট্রেনিং পর্ব চলার সময় কোনও মুহুর্তে সেলফি তোলেন টি নটরাজন। ক্রিকেটারের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সানরাইজার্স হায়দরাবাদের তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে নটরাজন। তাঁর জন্য দেশের ক্রিকেট প্রেমীদের সমর্থনও চেয়েছে কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নারের দল। সেই পোস্ট ঝড়ের গতিতে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
Recovery mode 🔛 for @Natarajan_91
— SunRisers Hyderabad (@SunRisers) May 24, 2021
Comment with a 💪 to wish him well.#OrangeArmy #OrangeOrNothing pic.twitter.com/xZFAq44nz9
চোটের কারণেই ভারতের ইংল্যান্ডগামী দলে টি নটরাজনকে রাখতে পারেনি বিসিসিআই। আগামী জুলাইতে শ্রীলঙ্কা সফরে যাবে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহহীন টিম ইন্ডিয়া। রথী-মহারথীদের অনুপস্থিতিতে সেই সফরে জাতীয় দলে সুযোগ পেলে টি নটরাজন বড় ভূমিকা পালন করতে পারেন বলে মনে করেন দেশের ক্রীড়াপ্রেমীরা। তার আগে ওই বাঁ-হাতি ফাস্ট বোলার পুরোপুরি ম্যাচ ফিট হয়ে ওঠেন কিনা, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications