কী এমন হল যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও নাকি অনিশ্চিত বুমরাহ?
কী এমন হল যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও নাকি অনিশ্চিত বুমরাহ?
চতুর্থ টেস্ট কেবল নয়, পরিস্থিতি এমন যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও নাকি ভারতীয় দলে অনুপস্থিত থাকতে পারেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। তা সত্যি হলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে চলা আগামী সব ম্যাচে বুমরাহকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বিরাট কোহলি শিবিরকে। এর পিছনে রয়েছে কোন রহস্য।

ওয়ান ডে সিরিজেও নেই বুমরাহ
চলতি মাসে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ভারতীয় ক্রিকেট দলের। সেই মোকাবিলায় টিম ইন্ডিয়া শিবিরে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে দেখা যাবে না বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। কোনও ব্যক্তিগত কারণে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে অবশিষ্ট সবকটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন বলে খবর।

টি-টোয়েন্টিতে বিশ্রামে জসপ্রীত
আগামী ৪ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ওই একই মাঠে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। এর জন্য ঘোষিত ভারতীয় দল থেকে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।

টেস্টে নেই বুমরাহ
আগামী ৪ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতু্র্থ টেস্টে মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ব্যক্তিগত কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। ওই ম্যাচ থেকে ছুটি চেয়ে তিনি বিসিসিআই-এর কাছে আবেদন করেন। আবেদন মঞ্জুর করেছে ভারতীয় বোর্ড। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বুমরাহকে পাচ্ছে না টিম ইন্ডিয়া।

বুমরাহের পরিবর্ত নেই
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে মোকাবিলায় নামার জন্য প্রস্তুত রয়েছেন ফাস্ট বোলার ইশান্ত শর্মা। দলে মহম্মদ সিরাজের মতো তরুণ প্রতিভার পাশাপাশি অভিজ্ঞ উমেশ যাদবের বিকল্বও মজুত রয়েছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের জন্য জসপ্রীত বুমরাহের পরিবর্ত হিসেবে কাউকে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications