'শাহিন ছিটকে যাওয়ায় স্বস্তি পাবে ভারতের টপ অর্ডার', মজাদার টুইট করে ভারতীয় সমর্থকদের ট্রোলের শিকার ওয়াকার

'শাহিন ছিটকে যাওয়ায় স্বস্তি পাবে ভারতের টপ অর্ডার', মজাদার টুইট করে ভারতীয় সমর্থকদের ট্রোলের শিকার ওয়াকার ইউনিস

এশিয়া কাপের আগে বড় বিপাকে পড়েছে পাকিস্তান। দলের প্রধান অস্ত্র শাহিন শাহ আফ্রিদি ছিটকে যাওয়ায় বিশাল ক্ষতি হয়ে গিয়েছে পাকিস্তানের। হাঁটুর চোটের করাণে শুধু এশিয়া কাপ থেকেই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন তিনি। পাকিস্তানের টি-২০ সেট আপের অন্যতম সদস্য আফ্রিদি। তবে, গোটা টুর্নামেন্ট নিয়ে ভাবার পরিবর্তে চোট পেয়ে শাহিন ছিটকে যাওয়ায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ নিয়ে বেশি চিন্তিত ওয়াকার ইউনিস।

ওয়াকারের টুইট:

মাঠের যুদ্ধ শুরু হওয়ার আগে প্রাক্তন পাক ক্রিকেটার টুইট করে খোঁচা দিয়েছেন ভারতকে। তিনি খোঁচা দিয়ে টুইটারে লিখেছেন, "ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানদের জন্য শাহিনের ছিটকে যাওয়াটা অনেকটাই স্বস্তির। খারাপ লাগছে যে ওকে এশিয়া কাপে দেখতে পারব না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে চ্যাম্প।"

ওয়াকারকে নিয়ে খোরাক সোশ্যাল মিডিয়ায়:

প্রাক্তন পাকিস্তান তারকার এই টুইটকে ঘিরে তাঁকে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাপ বানান ভারতীয় সমর্থকেরা। এক সমর্থক লেখেন, "এক জন ক্রিকেটারের অনুপস্থিতি যদি একটা দলকে ক্লুলেস করে তোলে তা হলে সেই দলটা একটা রসিকতার অঙ্গ ছাড়া আর কিছুই নয়। আমরা কোনও রকম অজুহাত দিই না যখন আমাদের ক্রিকেটাররা চোট পান কারণ আমরা জানি সুযোগের অপেক্ষায় থাকা ক্রিকেটার রয়েছে আমাদের। এই কারণেই পাকিস্তানের থেকে ক্রমতালিকায় এবং ট্রফি জয়ের বিচারে সব সময়ে এগিয়ে আমরা।"

অজুহাত তৈরি:

ওয়াকারের টুইটকে খোরাক বানিয়ে তিন শব্দের একটি টুইটের প্রাক্তন তারকাকে মাটির স্তরে নামিয়ে আনেন এক সমর্থক। তিনি লেখেন, "অজুহাত তৈরি আছে।"

অজয় জাডেজার প্রসঙ্গে তুলে আনেন এক সমর্থক:

অপর এক ভারতীয় সমর্থক মস্করা করে লেখেন, "এই লজিক অনুযায়ী ওয়াকার ইউনিস তত বার স্বস্তি বোধ করতেন যত বার অজয় জাডেজা চোট পেতেন। আশা করি এই বার ওয়াকার ইউনিস বলবেন না যে গত বারের মতো তাঁর অ্যাকাউন্ট হ্যাত হয়েছে বা এই টুইট ডিলিটও করবেন না।"

বুমরাহের না থাকা মনে করিয়ে দেন এক সমর্থক:

এক সমর্থক ওয়াকারকে মনে করিয়ে দেন যে এশিয়া কাপে ভারত পাবে না জসপ্রীত বুমরাহকেও। ওই সমর্থক বলেন, "আমাদের বুমরাহও নেই। শাহিনের পাঁচ গুন হল বুমরাহ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+