কে এল রাহুলের ক্রমাগত ব্যর্থতায় বিরক্ত সমর্থকেরা, দাবি তুললেন দল থেকে বাদ দেওয়ার
কে এল রাহুলের ক্রমাগত ব্যর্থতায় বিরক্ত সমর্থকেরা, দাবি তুললেন দল থেকে বাদ দেওয়ার
খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না কে এল রাহুলের। পাকিস্তান ম্যাচের পর দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে নূন্যতম দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি রাহুল। তারকা ওপেনারের লাগাতার ব্যর্থতায় তাঁকে দল থেকে বাদ দেওয়ার জন্য সাওয়াল করছেন।
|
নেদারল্যান্ডস ম্যাচে ব্যর্থ রাহুল:
পাকিস্তানের বিরুদ্ধে ৪ রানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার ১২-এর দ্বিতীয় ম্যাচে ৯ রানে আউট হয়েছেন কে এল রাহুল। তারকা ওপেনারের কাছ থেকে এই পারফরম্যান্স একেবারেই প্রত্যাশিত নয়। পাওয়ার প্লে-এর সুবিধা নিতে ব্যর্থ রাহুলের এই লাগাতার ব্যর্থতায় হতাশ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এক নেটাগরিক সামাজিক মাধ্যমে লিখেছেন, "কে এল রাহুল দুর্বল দলের বিরুদ্ধেও রান না করে তাঁর সমালোচকদের ভুল প্রমাণ করছেন।"
|
রাহুলকে দল থেকে বাদ দেওয়ার দাবি:
রাহুলের অন্ধ ভক্ত হলেও ভারতের সহ অধিনায়ককে দল থেকে বাদ দেওয়ার কথা বলেছেন এক সমর্থক। তিনি লিখেছেন, "কে এল রাহুলের একজন অন্ধ ভক্ত হয়েও আমি বলব ওর সময় শেষ হয়েছে। ওকে এ বার ড্রপ করা হোক।"
|
বোতল ওপেনারের সঙ্গে তুলনা:
কাঁচের বোতলে ঠাণ্ডাপানীয় ব্যবহারের ক্ষেত্রে এখনও ব্যবহৃৎ হয় ওপেনার। যা দীর্ঘ সময় ধরে ব্যবহৃৎ হয়ে এসেছে। বোতল ওপেনারের ছবি টুইট করে এক সমর্থক লিখেছেন, "এখনও কে এল রাহুলের থেকে ভাল ওপেনার।"
|
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের ইনিংস:
সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ভারত তোলে ১৭৯/২। কে এল রাহুল ৯ রানে আউট হওয়া ছাড়া ভারতের অপর তিন ব্যাটসম্যান রোহিত শর্মা (৫৩), বিরাট কোহলি (৬২*) এবং সূর্যকুমার যাদব (৫১*) অর্ধ-শতরান করেছেন। নেদারল্যান্ডসের হয়ে দু'টি উইকেট নেন ফ্রেড ক্লাসেন এবং ভান মিকিরান।












Click it and Unblock the Notifications