ভারত-পাক ম্যাচের মাঝে প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসলেন প্রেমিক, তারপর যা হল

বাইশ গজে ভারত-পাক ডুয়েল মানে গ্যালারিতে টান টান উত্তেজনা। চলতি বিশ্বকাপে ১৬ জুন মেগা ম্যাচেও সেই দৃশ্যই দেখা গিয়েছে। ব্যাটিং থেকে বোলিং ভারত সাফল্য পেতেই গ্যালারিতে মেক্সিকান ওয়েব উঠতে দেখা গিয়েছিল।

বাইশ গজে ভারত-পাক ডুয়েল মানে গ্যালারিতে টান টান উত্তেজনা। চলতি বিশ্বকাপে ১৬ জুন মেগা ম্যাচেও সেই দৃশ্যই দেখা গিয়েছে। ব্যাটিং থেকে বোলিং ভারত সাফল্য পেতেই গ্যালারিতে মেক্সিকান ওয়েভ উঠতে দেখা গিয়েছিল। এবার ভাইরাল অন্য এক ছবি।

ভারত-পাক ম্যাচের মাঝে প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসলেন প্রেমিক, তারপর যা হল

ভারত-পাক ম্যাচেই গ্যালারির দর্শকদের সাক্ষী রেখে বান্ধবীকে প্রেম নিবেদন করেন এক ক্রিকেট সমর্থক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য। বিদেশের মাঠে এমন দৃশ্য দেখা গেলেও ভারতের ম্যাচে প্রেম নিবেদনের ছবি নজিরবিহীন। সেটাও আবার ভারত-পাক ম্যাচের উত্তাপের মাঝে প্রেমিকাকে প্রেম নিবেদন করা! ভারত-পাক ম্যাচের সপ্তাহ ঘুরতে প্রেমিকা নিজেই প্রেমিকের কাণ্ড টুইটারে পোস্ট করেছেন।

So this happened #INDvPAK #INDvsPAK #CricketWorldCup #Proposal pic.twitter.com/8lg8AcJvKv
— Anvita (@BebuJ) June 21, 2019

ভিডিওতে দেখা যাচ্ছে প্রেমিক-প্রেমিকা দুজনেই নীল জার্সিতে ভারতকে সমর্থন করছিলেন। এরপর হঠাতই সিট ছেড়ে উঠে হাঁটু গেড়ে প্রেম নিবেদন। প্রেমিকের মিষ্টি অনুরোধ, উইল ইউ ম্যারি মি...

এরপর আর না করতে পারেননি প্রেমিকা। প্রেমিকের হাত থেকে রিং পরে তাঁকে জড়িয়ে ধরে আলিঙ্গণ করেন প্রেমিকা। সিটি, হাততালিতে এরপর যুগলকে শুভেচ্ছা জানাতে ভোলেনি ম্যাঞ্চেস্টার গ্যালারি।

প্রসঙ্গত ১৬ জুন ম্যাচ জিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে স্কোরলাইন ৭-০ করল ভারত। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান তোলে ভারত। জবাবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ ওভারে ২১২ রান তোলে পাকিস্তান। ডাক ওয়ার্থ লুইস নিয়মে ৮৯ রানে ম্যাচ জেতে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+