নেটেই তাঁর লেগ স্পিন খেলার জন্য রিজওয়ানকে অনুরোধ ভারতীয় সমর্থকের, জবাবে যা বললেন পাক উইকেটরক্ষক

ভিডিও: নেটেই তাঁর লেগ স্পিন খেলার জন্য রিজওয়ানকে অনুরোধ ভারতীয় সমর্থকের, জবাবে যা বললেন পাক উইকেটরক্ষক

শেষ বার বিশ্বকাপের মঞ্চে যখন ভারত-পাক ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন মহম্মদ রিজওয়ান। শুধু গত বছর টি-২০ বিশ্বকাপেই নয়, ভারতের বিরুদ্ধে মুখোমুখি হলেই মহম্মদ রিজওয়ানের জ্বলে ওঠার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছে অতীতেও। এ বার ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান এবং তার আগে জোর কদমে চলছে তাঁর প্রস্তুতি।

বিশ্বকাপের আগে জোর কদমে প্রস্তুতি সারছে পাকিস্তান:

বিশ্বকাপের আগে জোর কদমে প্রস্তুতি সারছে পাকিস্তান:

বিশ্বকাপে খেলতে নামার আগে পাকিস্তান দলের প্রস্তুতি চলছে জোর কদমে। গত বছর সেমিফাইনালে পৌঁছেও অল্পের জন্য হাতছাড়া হয়েছে খেতাব, তবে এ বার সেই ভুলে পুনরাবৃত্তি করতে চায় না পাকিস্তান। প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে পাকিস্তান এবং সেখানে হওয়া ভুলত্রুটি শুধরে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল তারা। কিন্তু বৃষ্টির কারণে পাকিস্তানের ইনিংসের শুরুতেই খেলা বন্ধ হয়ে যায়। সমগ্র দলের মতো বিশ্বকাপে নিজের সেরাটা বের করে আনার জন্য নেটে প্রচুর সময় কাটাচ্ছেন মহম্মদ রিজওয়ান। ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে স্পিন এবং পেসের বিরুদ্ধে।

নেটে রিজওয়ানকে তাঁর লেগ স্পিন খেলার জন্য আহ্বান জানান এক ভারতীয় সমর্থক:

নেটে রিজওয়ানকে তাঁর লেগ স্পিন খেলার জন্য আহ্বান জানান এক ভারতীয় সমর্থক:

পাকিস্তানের নেট সেশনে এক ভারতীয় সমর্থক প্রায় সব সময়েই উপস্থিত থাকছেন। বিশেষ করে তাঁর ফোকাস মহম্মদ রিজওয়ানের অনুশীলন দেখা। সেই সমর্থকই বাইরে থেকে রিজওয়ানকে বলেন, "আপনাকে আমি লেগ স্পিন করতে পারি?" প্রথমে সেই প্রশ্নের উত্তর না দিলেও পরে সেই সমর্থক আবার প্রশ্ন করলে রিজওয়ান তাঁকে বলেন, "পেশওয়ারে আসো।" জবাবে ওই তরুণ জানান তিনি ভারতীয়, তাই পাকিস্তানে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তবে, ওই ভারতীয় সমর্থক জানিয়েছেন, পাকিস্তান দলের মধ্য়ে তাঁর প্রিয় ক্রিকেটার রিজওয়ান। অস্ট্রেলিয়ায় পাকিস্তান দল আসার পর থেকে রিওয়ানের ব্যাটিং তিনি দেখছেন এবং পাক তারকার ব্যাটিং তাঁক মুগ্ধ করেছে।

আসন্ন ভারত-পাক ম্যাচে বাবর-রিজওয়ানদের সামলানোর পরামর্শ দিয়েছেন ইরফান পাঠান:

আসন্ন ভারত-পাক ম্যাচে বাবর-রিজওয়ানদের সামলানোর পরামর্শ দিয়েছেন ইরফান পাঠান:

ভারতে বিশ্বকাপের বেসরকারি সম্প্রচারকারী সংস্থায় ইরফান পাঠান বলেছেন, "হাত খোলার জন্য কোনও জায়গাই দেওয়া যাবে না বিশেষ করে রিজওয়ানকে। কারণ ও এমন একজন ক্রিকেটার যে বেশ ভাল মতো পাওয়ার প্লে-র ব্যবহার করতে জানেন। টাইট লাইনে স্টাম্পে বোলিং করতে হবে। এই দুই ব্যাটসম্যানের ক্ষেত্রে লেন্থে সামান্য পরিবর্তন আসতে পারে। রিজওয়ানের ক্ষেত্রে বেশি ফুলার লেন্থে ডেলিভরি করতে হবে। ওর নি-রোলে বল যাতে গিয়ে শেষ হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। লাইন এবং লেন্থও এই ভেবেই রাখতে হবে এবং বাবরের ক্ষেত্রে ওকে এলবিডাব্লিউ করার চেষ্টা করতে হবে কিন্তু লক্ষ্য কখনওই শুরু ওর ফ্রন্ট লেগ যেন না হয়। পিছনের পাকে টার্গেট করতে হবে কারণ ওর কিছুটা ওপেন স্ট্যান্সে ব্যাটিং করে।"

টি-২০ বিশ্বকাপ ২০২১-এ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পারফরম্যান্স:

টি-২০ বিশ্বকাপ ২০২১-এ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পারফরম্যান্স:

গত বারেও টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় দলের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির দলকে কার্যত বিধ্বস্ত করে ম্যাচ জেতে পাকিস্তান। দুই ওপেনার অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ১৫২ রানের টার্গেট তাড়া করে সহজে জয় তুলে নেন। ৫৫ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন রিজওয়ান। ২৩ অক্টোবর ভারতীয় দল মুখোমুখি হবে পাকিস্তানের। সেই ম্যাচে রিজওয়ানের ভূমিকা অন্যতম হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+