মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ইতিহাসে গিল-সিরাজের পূর্বসূরী কারা? কী বলছে পরিসংখ্যান?

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ইতিহাসে গিল-সিরাজের পূর্বসূরী কারা? কী বলছে পরিসংখ্যান?

শনিবার অর্থাৎ ২৯ ডিসেম্বর থেকে মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্ট শুরু হতে চলেছে। একদিন আগেই ম্যাচের জন্য দল ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। সেই মতো মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন ক্রিকেটাররা। এই ম্যাচের হাত ধরেই প্রথম বার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন দুই তরুণ ক্রিকেটার। একই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে এর আগে কোন কোন ভারতীয় ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে, তা জেনে নেওয়া যাক।

ঋষিকেশ কানিতকর

ঋষিকেশ কানিতকর

ভারতীয় ক্রিকেট দলের হয়ে খুব বেশিদিন খেলার সুযোগ পাননি ঋষিকেশ কানিতকর। ১৯৯৮ সালে বাংলাদেশে হওয়া ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে চার মেরে ম্যাচ জেতানো এই ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছিল মেলবোর্নে। ১৯৯৯-২০০০ মরসুমের বক্সিং ডে ম্যাচের প্রথম ইনিংসে ১১ রান করে আউট হয়েছিলেন কানিতকর। দ্বিতীয় ইনিংসে ৭৮ বলে ৪৫ রান করেছিলেন রাজস্থানের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান।

কেএল রাহুল

কেএল রাহুল

২০১৪-১৫ মরসুমের বর্ডার-গাভাসকর ট্রফির বক্সিং ডে টেস্ট হয়েছিল মেলবোর্নে। সেই ম্যাচে ভারতীয় দলের হয়ে টেস্টে প্রথমবার খেলতে নেমেছিলেন কেএল রাহুল। ছয় নম্বরে নেমে প্রথম ইনিংসে ৩ রান করে আউট হয়েছিলেন কর্নাটকী। দ্বিতীয় ইনিংসে তিন নম্বরে নেমে এক রানের বেশি করতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মায়াঙ্ক আগরওয়াল

মায়াঙ্ক আগরওয়াল

২০১৮-১৯ মরসুমের মেলবোর্ন টেস্টে ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল মায়াঙ্ক আগরওয়ালের। প্রথম ইনিংসে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন কর্নাটকী।

গিল ও সিরাজের অভিষেক

গিল ও সিরাজের অভিষেক

শনিবার অর্থাৎ ২৬ ডিসেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে। এই ম্যাচে অভিষেক ঘটতে চলেছে দেশের তরুণ ওপেনার শুভমান গিল ও ফাস্ট বোলার মহম্মদ সিরাজের। পৃথ্বী শ-র পরিবর্তে দলে এসেছেন গিল। মহম্মদ শামির পরিবর্তে খেলবেন সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+