ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে আহমেদাবাদে টিম ইন্ডিয়ার অনুশীলন শুরু

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে আহমেদাবাদে টিম ইন্ডিয়ার অনুশীলন শুরু

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়া দুই দলের দিন রাতের টেস্ট মাত্র দুই দিনে শেষ হয়েছে। দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এমতাবস্থায় একই মাঠে একই দলের বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলি শিবির। তার আগে নেটে অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলিরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে আহমেদাবাদে টিম ইন্ডিয়ার অনুশীলন শুরু

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। যেখানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং ওপেনার রোহিত শর্মাকে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে। একই ভিডিও-তে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজরাকেও পাশাপাশি দুই নেটে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। ব্যাটিং অনুশীলনের পাশাপাশি বোলিং ও ফিল্ডিং প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। নেটিজেনদের নানা মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স।

আহমেদাবাদে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম স্থানে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দল। ৪৯০ পয়েন্টের পাশাপাশি বিরাট কোহলি শিবিরের ঝুলিতে রয়েছে পয়েন্টের ৭১ শতাংশ হার। ২-১ ব্যবধানে চলতি সিরিজ জিতলেই প্রতিযোগিতার ফাইনাল খেলার ছাড়পত্র পাবে ভারত। সেক্ষেত্রে লর্ডসে বিরাটদের মোকাবিলা হবে নিউজিল্যান্ডের সঙ্গে। যারা ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ হার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ৩৩২ পয়েন্ট ও ৬৯.২ শতাংশ পয়েন্টের হার রয়েছে টিম পেইন শিবিরের ঝুলিতে। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৪৪২। পয়েন্টের শতকরা হার ৬৪.১ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ভারতকে তাদেরই মাটিতে অন্তত ২-১ ফলাফলে সিরিজ হারাতে হতো জো রুটদের। তা না হওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ ২-২ ব্যবধানে ড্র হলে আবার প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+