'শচীন : আ বিলিয়ন ড্রিমস' এর স্ক্রিনিংয়ে হাজির গোটা ভারতীয় ক্রিকেট দল

'শচীন : আ বিলিয়ন ড্রিমস' এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিল গোটা ভারতীয় দল। শচীন ও তাঁর স্ত্রী অঞ্জলি নিজে সকলকে আমন্ত্রণ জানান। ছবি দেখে সকলেই মুগ্ধ।

বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে উড়ে যাচ্ছে। তার আগে 'শচীন : আ বিলিয়ন ড্রিমস' এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিল গোটা ভারতীয় দল।

মুম্বইয়ে এই স্ক্রিনিং হয়। সেখানে গোটা ভারতীয় দল হাজির হয়েছিল শুধুমাত্র মাস্টার ব্লাস্টারের ডাকেই। শচীন ও তাঁর স্ত্রী অঞ্জলি নিজে সকলকে আমন্ত্রণ জানান।

বলিউড অভিনেত্রী তথা বিরাট কোহলির গার্লফ্রেন্ড অনুষ্কা শর্মাও স্ক্রিনিংয়ে হাজির ছিলেন। সিনেমাটির পরিচালনা করেছেন জেমস এরস্কাইন এবং সঙ্গীত পরিচালনা করেছেন অস্কার জয়ী এআর রহমান।

ভারতীয় দলের সঙ্গে শচীন

ভারতীয় দলের সঙ্গে শচীন

যুবরাজ সিং ও অন্য খেলোয়াড়দের সঙ্গে শচীন তেন্ডুলকর। সকলে মিলে মুম্বইয়েই দেখলেন 'শচীন : আ বিলিয়ন ড্রিমস'।

অনুষ্কা শর্মা ও অঞ্জলি তেন্ডুলকর

অনুষ্কা শর্মা ও অঞ্জলি তেন্ডুলকর

শচীন তেন্ডুলকরের স্ত্রী অঞ্জলির সঙ্গে বিরাট কোহলির গার্লফ্রেন্ড তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।

 শচীনের সঙ্গে মাহি

শচীনের সঙ্গে মাহি

'শচীন : আ বিলিয়ন ড্রিমস' এর স্ক্রিনিংয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পাশে নিয়ে খোশগল্প শচীনের।

সস্ত্রীক শচীনের সঙ্গে বিরুষ্কা

সস্ত্রীক শচীনের সঙ্গে বিরুষ্কা

শচীন তেন্ডুলকর ও অঞ্জলির সঙ্গে একান্ত আলাপচারিতায় বিরাট কোহলি ও সঙ্গে তাঁর গার্লফ্রেন্ড অনুষ্কা শর্মা।

ফটোসেশনে শচীন ও অঞ্জলির সঙ্গে বিরুষ্কা

ফটোসেশনে শচীন ও অঞ্জলির সঙ্গে বিরুষ্কা

'শচীন : আ বিলিয়ন ড্রিমস' এর স্ক্রিনিংয়ে হাজির হয়ে শুধু সিনেমা দেখাই নয় একইসঙ্গে ছবি তোলা থেকে আলাপচারিতা সবই কের ফেললেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি দেখে সকলেই মুগ্ধ। এবং তা একবাক্য সকলে স্বীকারও করে নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+