প্রথম ম্যাচেই দুর্দান্ত রান আউট, ভিডিও পোস্ট আবেগতাড়িত রায়নার
প্রথম ম্যাচেই দুর্দান্ত রান আউট, ভিডিও পোস্ট আবেগতাড়িত রায়নার
ভারতীয় দলের হয়ে জীবনের প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে সেভাবে কামাল দেখাতে না পারলেও, দুর্দান্ত ফিল্ডিং করে নজর কেড়েছিলেন সুরেশ রায়না। সেই ম্যাচেরই এখ ভিডিও ক্লিপিংস নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন ২০১১-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য।

ভারত বনাম শ্রীলঙ্কা
২০০৫ সালের ৩০ জুলাই ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান করেছিল টিম ইন্ডিয়া। জবাবে ৪৮.২ ওভারেই নির্ধারিত লক্ষ্য টপকে গিয়েছিল শ্রীলঙ্কা।

রায়নার অভিষেক
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ম্যাচেই প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সুরেশ রায়না। ব্যাটসম্যান হিসেবে দলে সুযোগ পেলেও, প্রথম ম্যাচের প্রথম বলেই শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলীধরনের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন রায়না। তবে ফিল্ডিং-এ কামাল দেখিয়েছিলেন এই বাঁহাতি।

দুর্দান্ত রান আউট
ভারতের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন শ্রীলঙ্কার ওপেনার কুমার সাঙ্গাকারা ও মারভিন আতাপাত্তু। ৩৮ বলে ২৯ রানে ব্যাট করার সময় তাঁকে ডাইরেক্ট হিটে রান আউট করেছিলেন নবাগত সুরেশ রায়না।
রায়নার পোস্ট ভাইরাল
জীবনের প্রথম ওয়ান ডে ম্যাচে ব্যাট হাতে বিশেষ কামাল দেখাতে না পারলেও, দুর্দান্ত রান আউট করে সবার নজর কেড়েছিলেন সুরেশ রায়না। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান।












Click it and Unblock the Notifications