Gabbar is Back! আইপিএল শুরুর আগে ২ কোটির গাড়ি কিনে শিখর ধাওয়ানের লম্বা ছক্কা
আইপিএল শুরুর আগে ২ কোটির গাড়ি কিনে ছক্কা হাঁকালেন শিখর ধাওয়ান, সোশ্যাল মিডিয়ায় শোরগোল
ভারতের ইংল্যান্ড সফর শেষ হলে চলতি মাসেই শুরু হবে বৃষ্টিতে অর্ধেক রাস্তা থাকা আইপিএল। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা শিখর ধাওয়নের দিকে নজর থাকবে বিশ্বের। বিশেষ করে চলতি বছরের আইপিএলের প্রথম পর্ব ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, তা অসাধারণ। একই ভাবে নিজের শখ পূরণেও বিশ্বকে তাক লাগাতে ভোলেননি গব্বর। কিনে ফেলেছেন ২ কোটি টাকার গাড়ি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

২ কোটি টাকার গাড়ি
ভারতের জনপ্রিয় এবং ধনী খেলা হল ক্রিকেট। খুব স্বাভাবিকভাবেই অন্যান্য ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকা খেলোয়াড়দের থেকে অনেক বেশি রোজগার করেন ক্রিকেটাররা। সচিন তেন্ডুলকর থেকে এমএস ধোনি, বিরাট কোহলি থেকে হার্দিক পান্ডিয়াদের জীবনযাত্রাও হয় সেরকমই। অন্যান্য সৌখিনতা পূরণের পাশাপাশি ক্রিকেটারদের বাড়ির গ্যারেজের শোভা বর্ধন করে বিলাসবহুল দামী গাড়ির মেলা। সে ক্লাবের অন্যতম সদস্য শিখর ধাওয়ানও। ঝাঁ-চকচকে গাড়ি কেনার নেশা তাঁর বহু পুরনো। তারই বশবর্তী হয়ে ২ কোটি টাকা দামের গাড়ি কিনে ফেললেন গব্বর।
|
কোন গাড়ি কিনলেন ধাওয়ান
ব্যাট হাতে যতটা নিপুন দক্ষতায় বাইশ গজকে শাসন করেন শিখর ধাওয়ান, গাড়ি কেনার ক্ষেত্রে ততটাই মুন্সিয়ানার পরিচয় তিনি দিয়েছেন। ২ কোটি টাকা দামের বিএমডব্লু এম৮ কোপ (BMW M8 coupe) কিনে তিনি আইপিএল শুরুর আগে ক্রিকেট ফ্যানদের চমকে দিয়েছেন। ওই গাডির সংস্থার তরফে এ সংক্রান্ত এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে ধাওয়ানকে গাড়িটির ডেলিভারি নিতে দেখা যাচ্ছে। নিকশ কালো (Metallic Black) ওই গাড়ির পাশে ধূসর জ্যাকেট, সাদা জামা ও জিন্স পরিহিত গব্বরের ছবি ভাইরাল হয়েছে। গত বছরই ভারতের বাজারে আসে BMW M8 coupe। যা এই গাড়ি সংস্থার সাম্প্রতিকতম পারফরম্যান্স ভার্সন। ডবল ডোরের এই বিলাসবহুল গাড়ির সাইড ফিচারও অসাধারণ। সামনের বনেট দেখে যে কেউ একে রেসিং কার ভেবে ভুল করে বসতে পারেন।

আইপিএল ও টি২০ বিশ্বকাপ
গত এপ্রিলে ভারতেই শুরু হয়েছিল আইপিএল। করোনা ভাইরাসের জেরে মাঝপথেই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএলের শেষাংশ। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে নামবেন শিখর ধাওয়ান। যিনি টুর্নামেন্টের প্রথম অর্ধে ব্যাট হাতে কামাল করেছেন। একই ভাবে আগামী অক্টোবরে আমিরশাহীতেই শুরু হতে চলা টি২০ বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা হতে চলেছেন গব্বর।

ধাওয়ানের পারফরম্যান্স
গত আইপিএলে রানের নিরিখে সবার আগে ছিলেন শিখর ধাওয়ান। এবারও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে ৩৮০ রান করেছেন গব্বর। তিনটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে টি২০ ও ওয়ান ডে সিরিজেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন গব্বর।












Click it and Unblock the Notifications