করোনা সংকটে গৃহবন্দি! শিখর ধাওয়ানের বাড়িতে হাজির নতুন অতিথি 'ভ্যালেন্টাইন'

করোনা সংকটে গৃহবন্দি! শিখর ধাওয়ানের বাড়িতে হাজির নতুন অতিথি 'ভ্যালেন্টাইন'

করোনা সংকটে গৃহবন্দি ক্রিকেটজগৎ। রোহিত শর্মা থেকে শিখর ধাওয়ান, বিরাট কোহলি থেকে লোকেশ রাহুল সকলেই দেশ জুড়ে চলতে থাকা করোনা মহামারির কারণে ঘরবন্দি রয়েছেন। ভারতে করোনা আক্রান্ত প্রায় ৫ লক্ষ। এই অবস্থায় দেশে ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটাররা বাড়িতেই সময় কাটাচ্ছেন। যে পরিস্থিতিতে শিখর ধাওয়ানের বাড়িতে এবার হাজির নতুন অতিথি।

দুই অতিথিকে স্বাগত জানালেন ধাওয়ান

দুই অতিথিকে স্বাগত জানালেন ধাওয়ান

লকডাউন কিংবা আনলক ওয়ান, করোনার সময় সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ শিখর ধাওয়ান। ভারতের তারকা ওপেনার স্ত্রী-ছেলের সঙ্গে দারুণ মজার ভিডিও পোস্ট করেছেন। কখনও স্ত্রীয়ের নির্দেশে বাথরুখ পরিষ্কার ও জামা কাপড় ধোয়ার মজার ভিডিও কখনও আবার ছেলের সঙ্গে বক্সিং খেলার ভিডিও পোস্ট করেছেন। এবার বাড়িতে দুই অতিথিকে স্বাগত জানানোর ছবি পোস্ট করে ফ্যানদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন গব্বর।

করোনা সচেতনতায় নিয়ম মেনে চলছেন ধাওয়ান

করোনা সচেতনতায় নিয়ম মেনে চলছেন ধাওয়ান

দেশ জুড়ে বাড়তে থাকা কোভিড সংক্রমণের কারণে বাড়িতে থাকতেই স্বচ্ছন্দবোধ করছেন ধাওয়ান। দেশে এখন অনলক ওয়ান পরিস্থিতিতে সবকিছু খুললেও সংক্রমণ এড়াতে বাড়িতেই বন্দি থাকছেন তিনি। আর পরিবারকে অনেক বেশি সময় দিচ্ছেন। তার এই পরিবারেই এখন দুজন নতুন সদস্য জুড়ে গিয়েছে।

জেনে নিন শিখরের পরিবারে কারা দুই অতিথি

জেনে নিন শিখরের পরিবারে কারা দুই অতিথি

করোনায় গৃহবন্দি অবস্থায় বাড়ির বন্দি থাকার মাঝে দুটি কুকুর দত্তক নিয়েছেন গব্বর। সোশ্যাল মিডিয়ায় পোষ্যের সঙ্গে ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেটার সেকথা জানালেন।

ধাওয়ানের টুইট

ধাওয়ানের টুইট

শিখর ধাওয়ান টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুটি দেশি কুকুরের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। শিখর জানিয়েছেন, তিনি ওই দুটি কুকুরকে দত্তক নিয়েছেন। প্রসঙ্গত ভারতীয় ক্রিকেটারদের অনেকেরই বাড়িতে পোষ্য রয়েছে। তবে দেশি কুকুর নেই। ধোনি থেকে শুরু করে বিরাট,লোকেশ রাহুল, চাহালদের বাড়িতে বিদেশি পোষ্য রয়েছে। সেক্ষেত্রে দেশি পোষ্য দত্তক নিয়ে পশুপ্রেমী হিসেবে ভালোবাসার পরিচয় দিলেন ধাওয়ান।

শিখরের বাড়িতে নতুন অতিথি ভ্যালেন্টাইন

শিখরের বাড়িতে নতুন অতিথি ভ্যালেন্টাইন

টুইট পোস্ট করে ধাওয়ান লিখেছেন, 'স্লয়ে ও ভ্যালেন্টাইন আমাদের পরিবারের নতুন দুই সদস্য। ওদের দুজনকে আজই দত্তক নিলাম।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+