এসআইআর শুনানিতে ডাক পেলেন মহম্মদ শামি, টলিউডের তারকা দম্পতিও
এসআইআর শুনানিতে কবি জয় গোস্বামী থেকে শুরু করে বিভিন্ন জগতের প্রথিতযশা ব্যক্তিত্বদের ডাকা নিয়ে বিতর্ক চলছে। তারই মধ্যে বিষয়টিকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হলো।
এবার এসআইআরের শুনানিতে ডাক পড়ল ভারতীয় পেসার মহম্মদ শামির। যদিও তিনি বর্তমানে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে রাজকোটে থাকায় আজ হাজিরা দেবেন না বলে সূত্রের খবর।

আজ সাউথ সিটির পিছনে কাটজুনগর স্কুলে SIR শুনানিতে ডাকা হয় শামিকে। তিনি কমিশনকে জানিয়েছেন, বর্তমানে তিনি রাজকোটে রয়েছেন। ফলে পরে আসবেন। এই পরিস্থিতিতে শামিকে ডাকার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।
ভারতীয় দলে শামির ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলেও রাখা হয়নি। শামির কোচ যেমন নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিশানা করেছেন, তেমনই ইরফান পাঠানের মতো অনেকেই মেনে নিতে পারছেন না এমন সিদ্ধান্ত। চলতি বিজয় হাজারে ট্রফিতে শামি ৫ ম্যাচে এখনও অবধি ১১ উইকেট নিয়েছেন। অসমের বিরুদ্ধে ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলেছেন।
এদিকে, শামিকে যেখানে এসআইআর শুনানির জন্য ডাকা হয়েছিল সেখানেই সকাল ১১টা নাগাদ একই কারণে আসতে হবে অভিনেত্রী লাবনী সরকার ও অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়কে। এই তারকা দম্পতি সাউথ সিটি আবাসনের বাসিন্দা ও রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ২৫৮ বুথের ভোটার।












Click it and Unblock the Notifications