সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার
সামনেই বিয়ে, ক্রিকেট মহলে জোর গুঞ্জন, ডিসেম্বরেই প্রথম সপ্তাহতেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার মনীশ পাণ্ডে।
সামনেই বিয়ে, ক্রিকেট মহলে জোর গুঞ্জন, ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার মনীশ পাণ্ডে।

নীল জার্সির ক্রিকেটার দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী আশরিতা শেঠীর সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে খবর। বেশ কিছু দিন ধরেই অভিনেত্রীর সঙ্গে ডেটিং করছেন মনীশ। দুই সেলিব্রিটি নিজেদের সম্পর্ক নিয়ে কোনও দিনই অবশ্য সংবাদমাধ্যম বা সোশ্যাল মাধ্যমে মুখ খোলেননি।
এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটক দলকে নেতৃত্ব দিচ্ছেন মনীশ পাণ্ডে। ক্রিকেট থেকে ফুরসত পেয়েই বিয়ের পিঁড়িতে বসবেন বলে শোনা যাচ্ছে।

ডিসেম্বরে ঘরের মাঠে খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ৬ ডিসেম্বর মুম্বইয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হচ্ছে। ভারতীয় দলের সতীর্থ ক্রিকেটাররা যাতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে, সেকারণেই নাকি ঐ সময়ে মুম্বইয়ে বিয়ের অনুষ্ঠান রেখেছেন মনীশ পান্ডে।
প্রসঙ্গত এই সিরিজ দিয়েই দেশের জার্সিতে প্রত্যাবর্তন করতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সেক্ষেত্রে মনীশের বিয়েতে ধোনিও উপস্থিত থাকতে পারেন।












Click it and Unblock the Notifications