মুম্বইয়ে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় ক্রিকেটার, পাত্রী কে? দেখুন বিয়ের মুহূর্তের ছবি

সৈয়দ মুস্তাক আলিতে কর্ণাটককে আগের রাতে চ্যাম্পিয়ন করেছেন। পরের দিন মুম্বইয়ে সাত পাকে বাঁধা পড়লেন ক্রিকেটার মনীশ পান্ডে

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিলনাড়ুকে হারিয়ে কর্ণাটককে আগের রাতে চ্যাম্পিয়ন করেছেন। পরের দিন মুম্বইয়ে সাত পাকে বাঁধা পড়লেন ক্রিকেটার মনীশ পান্ডে। সুরাট থেকে মুম্বইয়ে এসে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন মনীশ।

মুম্বইয়ে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় ক্রিকেটার, পাত্রী কে? দেখুন বিয়ের মুহূর্তের ছবি

মুম্বইয়ের এক হোটেলের জমকালো অনুষ্ঠানে মনীশের বিয়ে সম্পূর্ণ হয়েছে। ভারতীয় অভিনেত্রী আশ্রিতা শেট্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মনীশ। ধোনি-কোহলি-যুবরাজদের 'ম্যারেড ক্লাব'-এ ঢুকে পড়লেন ডানহাতি ব্যাটমসম্যান। বিয়েতে মনীশ ও আশ্রিতার পরিবার ও কাছের বন্ধুরা উপস্থিত ছিল।মনীশের স্ত্রী আশ্রিতা দক্ষিণী সিনেমা জগতে বেশ জনপ্রিয়। ২৬ বছরের আশ্রিতা তামিল সিনেমার জগতে উরু কান্নিয়ুম মান্নুতে খ্যাতি অর্জন করেন।

ಮನೀಷ್ ಪಾಂಡೆ ಮತ್ತು ಆಶ್ರಿತ ಶೆಟ್ಟಿ ಅವರಿಗೆ ವಿವಾಹದ ಹಾರ್ದಿಕ ಶುಭಾಶಯಗಳು.
Congratulations to Manish Pandey & Ashrita Shetty on their wedding. Wishing them a lifetime of love & happiness. pic.twitter.com/EjcIsYaz0M
— Karnataka Ranji Team║ಕರ್ನಾಟಕ ರಣಜಿ ತಂಡ (@RanjiKarnataka) December 2, 2019

প্রসঙ্গত মনীশ একেবারে অধিনায়ক বিরাট কোহলির পথেই হাঁটালেন। ২০১৭ সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট। বিরাটের পথেই হেঁটে মনীশও জনপ্রিয় অভিনেত্রীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন।

বিয়ের পরপরই অবশ্য জাতীয় শিবিরে যোগ দেবেন এই ক্রিকেটার। ৬ ডিসেম্বর হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ভারত। সেই সিরিজে জাতীয় দলে রয়েছেন মনীশ। বিয়ের পরই তাই দেশের হয়ে ক্রিকেট খেলতে হায়দরাবাদে উড়ে যাবেন তিনি।

Good to see Bhuvi back! 👍🏼
Jadeja instead of Krunal 👍🏼
Pant and KL Rahul get long rope 👎🏼
Dhawan persisted 🤞🏽#IndvWI pic.twitter.com/swdmaBW6G4
— Venkat Parthasarathy (@Venkrek) November 21, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+