KL Rahul: পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কেএল রাহুল? জেনে নিন আসল সত্যিটা

বিজ্ঞাপনের প্রচার হিসেবে বর্তমানে ক্রিকেটার থেকে বলিউডের তারকারা ব্যবহার করেন তাঁদের সোশ্যাল মিডিয়াকে। এমনকি চমক দেওয়ার জন্য সমাজ মাধ্যমে বিভিন্ন উপায়ও অবলম্বন করেন। কিন্তু চমক দিতে গিয়েই বিড়ম্বনায় পড়লেন কেএল রাহুল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাহু‌ল প্রথম ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছি‌লেন আমি একটি ঘোষণা করতে চলেছি, এখানে নজর রাখু‌ন। অনেক সময় সেলিব্রিটিরা কোনও ঘোষণার আগে এই ধরনের পোস্ট করেন। কিন্তু রাহু‌লের এই পোস্টের পরই সমাজ মাধ্যম জুড়ে তাঁর অবসরের খবর ছড়িয়ে পড়ে। একটি ফেক পোস্ট সোশ্যাল মিডিয়ায় রাহুলের নামে প্রচারিত হতে থাকে যেখানে লেখা হয় ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন রাহুল।

KL Rahul

যে বার্তাটি সোশ্যাল মিডিয়ায় লেখা প্রচারিত হয়েছিল তাতে লেখা ছিল, 'আমি অনেক চিন্তা ভাবনা করার পরই পর পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটা সহজ ছিল না, দীর্ঘ সময় ধরেই আমি ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছি। আমি আমার সমর্থক, বন্ধুবান্ধব ও সতীর্থদের কাছে আমি চির কৃতজ্ঞ। দেশের প্রতিনিধিত্ব করাটা সম্মানের, আমি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তার জন্য মুখিয়ে আছি।"

কিন্তু পরে জানা যায় এই বার্তাটি সম্পূর্ণ ভুয়ো, তিনি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। বিজ্ঞাপনের প্রাক অংশ হিসেবেই আগের পোস্টটি করেছিলেন, কিন্তু বিষষটি অন্যভাবে প্রচারিত হয়।শ্রীলঙ্কা সফরের শেষ একদিনের ম্যাচে বাদ পড়েছিলেন লোকেশ রাহুল । তবে তাঁকে দলে রাখা হবে না এমন কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দলীপ ট্রফিতে ইন্ডিয়া-এ দলে রাখা হয়েছিলো তাঁকে।

২০১৪ সালে আন্তর্জাতিক অভিষেক হয় কর্ণাটকী তারকার। দ্বিতীয় টেস্টেই সিডনির মাঠে শতরান করেছিলেন রাহুল। ২০১৬ সালে ওডিআই এবং টি২০ দলে সুযোগ পান । দেশের হয়ে এখনও পর্যন্ত ৫০টি টেস্ট খেলেছেন রাহুল। করেছেন ২৮৬৩ রান। ৮টি শতরান ও ৩৪টি অর্ধশতরান আছে তাঁর। ৭৭টি একদিনের ম্যাচে তিনি ৪৯.১৫ গড়ে করেছেন ২৮৫১ রান। শতরানের সংখ্যা ৭, ১৮টি অর্ধশতরান রয়েছে তাঁর। টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৭২টি ম্যাচে।


টি২০ বিশ্বকাপের দলে না থাকলেও রাহুল ওডিআই এবং টেস্ট ফর্ম্যাটে দলের গুরুত্বপূর্ণ অংশ। এরআগে আইপিএল পর্বেও প্রবল বিতর্কে জড়িয়েছিলেন রাহুল। শোনা যাচ্ছে আগামী মরশুমে লখনউ ছেড়ে তিনি আরসিবিতে যোগ দিতে পারেন‌। তবে তারই মধ্যেই রাহুলের অবসর ভুয়ো বার্তা বিতর্কে নতুন ইন্ধন দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+