এবার পুলিশ হলেন হরমনপ্রীত, খুশি টি-টোয়েন্টি অধিনায়কের টুইট

পাঞ্জাব মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত কউর ডিএসপি হিসেবে পাঞ্জাব পুলিশে যোগ দিলেন।

একটা মেয়ের স্বপ্নপূরণের গল্প। অনেকদিন আগে যে চাকরি -র জন্য দোরে দোরে ঘুরিছিলেন আজ সেই চাকরিতে যোগ দিলেন হরমনপ্রীত কউর। মহিলা ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে তাঁকে পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

এবার পুলিশ হলেন হরমনপ্রীত, খুশি টি-টোয়েন্টি অধিনায়কের টুইট

পাঞ্জাব পুলিশের ডিজিপি সুরেশ অরোরা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের উপস্থিতিতে নতুন চাকরিতে যোগ দিলেন হরমনপ্রীত কউর। অমরিন্দর সিং নিজের টুইট বার্তায় জানিয়েছেন,'সুরেশ আরোরা ডিজিপি হিসেবে হরমনপ্রীতের ইউনিফর্মে তারা লাগিয়ে দিচ্ছেন। এই মেয়েটি আমাদের গর্বিত করেছে। আশা করছি ও আরও এরকম করবে। ওঁকে আমার শুভেচ্ছা। '

By joining the Punjab Police as a DySP, @ImHarmanpreet has set an example for all others to follow, especially the youth that if one is committed to the aim with perseverance, Self Discipline, and Hard Work, then the sky is the limit. #HardWorkNeverGoesWaste #RoleModel pic.twitter.com/9IfNSIMbVy
— Punjab Police (@PunjabPolice) March 1, 2018

হরমনপ্রীত এর আগে ভারতীয় রেলে চাকরি করতেন। এখন পাঞ্জাব পুলিশে যোগ দেওয়ার পর তিনি চাকরিতে ইস্তফা দিয়েছেন। পুরো বিষয়টিতে ভারতের ধামাকা ক্রিকেটারকে সাহায্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনিও রেলওয়ে মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন। কারণ রেলওয়েজের চাকরিতে বন্ড ছিল ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হরমনপ্রীতের। এখন তিনি পাঞ্জাবের মোগা-র ডিএসপি হলেন। রেলওয়েজের নিয়ম অনুসারে কোনও কর্মচারীকে অন্তত পাঁচবছর রেলওয়েজে চাকরি করতে হয়। আর নইলে এই পাঁচ বছরের বেতন ফেরত দিতে হয়।

হরমনপ্রীত ইতিমধ্যেই তিন বছরের টার্ম শেষ করে ফেলেছেন। তিনি গতবছরই রেলওয়েজে ইস্তফা দিয়েছিলেন। তবে সমস্যা পুরোপুরি মিটিয়ে এবার যোগ দিলেন পুলিশে। স্বভাবতই উচ্ছ্বসিত ভারতের এই তারকা মহিলা ক্রিকেটার।

Excited about joining @PunjabPolice as DSP. Thank you Chief Minister @capt_amarinder Ji for pursuing my bond waiver with @RailMinIndia. Your support & encouragement will always keep me motivated to deliver my best. And thank you also @PiyushGoyal Ji for your help in the matter.
— Harmanpreet Kaur (@ImHarmanpreet) February 22, 2018

২০১৭ সালের জুলাই মাসে ভারতীয় মহিলা দল বিশ্বকাপে রানার্স হয়। আর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন হরমনপ্রীত কউর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+