New Year 2024: বছর জুড়ে টেস্ট-টি২০ ম্যাচের দাপট, সঙ্গে বিশ্বকাপও, এক নজরে টিম ইন্ডিয়ার ২০২৪ সালের ক্যালেন্ডার
রাত পোহালেই শুরু ২০২৪ সাল। নতুন স্বপ্ন, নতুন আশাকে নিয়েই শুরু হতে চলেছে আরও একটা বছর। আগামী বছর সমাজের সবক্ষেত্রেই একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। ব্যতিক্রম নয় ক্রিকেটও। বছর ভর ভারতীয় ক্রিকেট দলের ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। তারমধ্যে রয়েছে বিশ্বকাপও। এই প্রতিবেদনে তুলে ধরা হল ভারতীয় ক্রিকেট দলের ২০২৪ সালের ক্যালেন্ডার।
বছরের শুরুতই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ভারত। ৩ জানুয়ারি থেকে কেপটাউনে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারতীয় দল। প্রথম ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছে রোহিত ব্রিগেড। সিরিজ হার এড়াতে জয় ছাড়া বিকল্প নেই। দেশের ফিরেই আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারত। আগামী ১১ জানুয়ারি থেকে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

নতুন বছরের শুরুতেই পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে। ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট। ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা।
বিগত কয়েক বছরের মতো আগামী বছরও স্পোর্টস ইভেন্ট গুলির মধ্যে থাকছে আইপিএলও। মার্চ থেকে মে মাসের মধ্যেই আইপিএল অনুষ্ঠিত হবে।লোকসভা ভোটের জন্য এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে পারে লিগ ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইপিএল, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ২৯ মে।
আইপিএল পর্ব মিটলেই টি২০-র মেগা চ্যালেঞ্জ ভারতের জন্য। আইসিসি ট্রফির খরা কাটানোর চ্যালেঞ্জ ভারতীয় দলের কাছে। আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এর আগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। আগামী বছর ৪-৩০ জুন হবে এই টুর্নামেন্ট।
বিশ্বকাপ শেষে জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। সেখানে তিনটি করে টি২০ ও ওডিআই ম্যাচ খেলবে মেন ইন ব্লু। বছর শেষে তিনটি দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে। সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টি২০ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
অক্টোবরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে। বছর শেষে বর্ডার গাভাসকর ট্রফি।২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ৫টি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications