আগামী বছরই ফের ইংল্যান্ডের মুখোমুখি ভারতীয় ক্রিকেট দল, ঘোষিত হল সূচি

আগামী বছরই ফের ইংল্যান্ডের মুখোমুখি ভারতীয় ক্রিকেট দল, ঘোষিত হল সূচি

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলতে ব্যস্ত রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তারই মধ্যে দুই দলের আগামী বছরের ক্রিকেট সূচি ঘোষণা করে দেওয়া হল বুধবার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ২০২২ সালে তাদের মাটিতে ওয়ান ও টি২০ সিরিজ খেলতে যাবেন বিরাট কোহলিরা। ১ জুলাই থেকে শুরু হবে দুই দলের সীমিত ওভারের ক্রিকেট মোকাবিলা।

আগামী বছরই ফের ইংল্যান্ডের মুখোমুখি ভারতীয় ক্রিকেট দল, ঘোষিত হল সূচি

ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্ট টিম ইন্ডিয়া ড্র করলে বা জিতে গেলে সিরিজে কব্জা করবে। ১৪ বছর পর ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে ভারত। তারই স্বপ্নে বিভোর হয়ে থাকা ক্রিকেট ফ্যানদের জন্য নতুন সুখবর শোনাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ২০২২ সালের জুলাইয়ে ভারতের সঙ্গে ইংল্যান্ডের ওয়ান ডে ও টি২০ মোকাবিলার সম্পূর্ণ সূচি প্রকাশ করা হল।

সদ্য প্রকাশিত সূচি অনুযায়ী ২০২২ সালের জুন মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। লর্ডসে ২ জুন থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ। ট্রেন্টব্রিজ এবং হেডিংলেতে যথাক্রমে ১০ ও ২৩ জুন থেকে শুরু হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পরের দুটি টেস্ট। ইতিমধ্যে ব্রিটিশদের জমি স্পর্শ করবেন বিরাট কোহলিরা। ২০২২ সালের পয়লা জুলাই থেকেই দুই দলের মধ্যে সীমিত ওভারের মোকাবিলা শুরু হবে বলে জানানো হয়েছে।

১ জুলাই ওল্ড ট্রাফোর্ডে প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। দুই দলের মধ্যে পরের দুটি টি২০ ম্যাচ ট্রেন্টব্রিজ ও সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে। ৩ ও ৬ জুলাই হবে এই দুটি ম্যাচ। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ৯, ১২ এবং ২৪ জুলাই যথাক্রমে এজবাস্টন, কিয়া ওভাল ও লর্ডসে হবে মোকাবিলা।

আগামী ১০ জুলাই অর্থাৎ শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ২-১ ফলাফলে এগিয়ে থাকা সিরিজ জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলিরা। বুধবার মাঠে নেমে অনূুশীলনও করেন তাঁরা। নেটে ব্যাটিং ও বোলিং প্র্যাকটিসের পাশাপাশি চলে ফিল্ডিং অনুশীলন। উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আইসোলেশনে রয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। ফলে তাঁকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে হবে বিরাট কোহলিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+