Indian Cricket Team: বিরাট-রোহিতদের জন্য থাকছে প্রস্তুতির বড় মঞ্চ, ভারতীয় ‘এ’ দলে বাংলার মুখ কারা?

প্রায় একমাসের বেশি সময় পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সরাসরি ম্যাচে নামার আগে দুই তারকা ক্রিকেটারের জন্য প্রস্তুতির মঞ্চ করে দিল বিসিসিআই। ২৬ ডিসেম্বর অর্থ্যাত বক্সিং ডে-তে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হবে।তার আগে গা ঘামিয়ে নিতে পারবেন রোহিত-বিরাটরা। ২০ থেকে ২২ ডিসেম্বর তিনদিনের একটি ম্যাচ হবে।

টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের একটি ম্যাচ হবে। সেই ম্যাচে দলে থাকছেন রোহিত শর্মা, বিরাট কোহলি শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের মতো মেন দলের সদস্যরাও। এই ম্যাচটি মূলত ভারতীয় দলের কাছে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচ খেলেই প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন বিরাটরা।

Indian Cricket Team

একদিনের বিশ্বকাপের পরই ছুটিতে গিয়েছেন ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার কোহলি ও রোহিত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে যেমন খেলছেন না তেমনই প্রোটিয়া সফরের প্রথম অংশ থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্রামের আবেদন করেছিলেন‌। তাই তাঁদের টি২০ এবং একদিনের দল থেকে বিরত রাখা হয়েছে।

কিন্তু একমাসের বেশি সময় পর দলে ফিরে সরাসরি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলা কিছুটা ঝুঁকির হয়ে যাবে। তাই পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তিন দিনের ম্যাচে ভারতীয় দল এ দলের সদস্যদের সঙ্গে রোহিত-বিরাটদেরও রেখেছ টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে এই দলে যশস্বী জয়সওয়াল, গিল, শার্দূল ঠাকুর,বুমরাহরাও আছেন। মনে করা হচ্ছে তিন দিনের এই ম্যাচে অনেকটাই পূর্ণ শক্তি নিয়ে নামবে ভারত।

ভারতীয় এ দলে আছেন অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু তাঁর নামের পাশেও স্টার দেওয়া আছে। বোর্ডের বার্তায় বলা হয়েছে ঈশ্বরণ ফিটনেস পরীক্ষায় পাস করলেই সুযোগ মিলবে। দলে আছেন আকাশদীপও।

প্রথম চারদিনের ম্যাচের জন্য ভারতীয় এ দলঃ সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, দেবদূত পাল্লিকল, প্রদোশ রঞ্জন পাল, সরফরাজ খান, কেএস ভরত, ধ্রুব জুরেল, শার্দূল ঠাকুর, পুলকিত নারাং, সৌরভ কুমার, মানব সুতার, প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদীপ, ভি ক্যাভিরিয়াপ্পা, তুষার দেশপাণ্ডে
তিন দিনের ম্যাচের জন্য ভারতীয় দলঃ রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, দেবদূত পাল্লিকল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সরফরজ খান, প্রদোশ রঞ্জন পাল, কেএস ভরত, ধ্রুব জুরেল, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, পুলকিত নারাং, হর্ষিক রানা, শার্দূল ঠাকুর, সৌরভ কুমার, মানব সুতার, প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদীপ, ভি ক্যাভিরিয়াপ্পা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+