Indigo: বিমান সংস্থার কর্মীদের ব্যবহারে হতাশ, ক্ষোভ উগরে দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার
ইন্ডিগো সংস্থার বিমানের পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ কম নেই। প্রায়শই এই সংস্থার বিমানের পরিষেবা নিয়ে অভিযোগ উঠে। এবার অভিযোগকারী খোদ ভারতীয় দলের ক্রিকেটার। এই বিমান সংস্থার পরিষেবার মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বক্তব্য তুলে ধরলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার অভিষেক শর্মা।
আইপিএলে নজরকারা পারফরম্যান্সের পর ভারতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই অভিষেক হয়েছে তাঁর। দেশের জার্সিতে বেশ কয়েকটি টি২০ আন্তর্জাতিক ম্যাচও খেলা হয়ে গিয়েছে অভিষেকের। কিন্তু বেসরকারি সংস্থার বিমানের কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন অভিষেক।

এখানেই থেমে না থেকে অভিষেকের আরও অভিযোগ যে, আমার এক দিনের ছুটি ছিল। বিমান ধরতে না পারায় দিনটা পুরো নষ্ট হল। সবথেকে খারাপ বিষয় হল বিমান সংস্থা থেকে পরেও কোনও সহযোগিতাই পেলাম না। আমার জীবনে বিমানবন্দরে এটাই সবথেকে খারাপ অভিজ্ঞতা। বিমান সংস্থার কর্মীদের থেকে এমন ব্যবহার আশা করা যায় না।
গত দুমাস ধরে পাঞ্জাবের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি বিজয় হাজারে ট্রফিতে ব্যস্ত অভিষেক দেশের জার্সিতে ১২টি টি২০ খেলা তারকা ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ফের ডাক পেয়েছেন জাতীয় দলে।












Click it and Unblock the Notifications