Asia Cup 2023: আইপিএলের পরেই এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত এই বছর কোথায় কোথায় খেলবে?

Asia Cup 2023: আইপিএলের ষোড়শ সংস্করণ শেষ হচ্ছে রবিবার। তারপর ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতের। এশিয়া কাপের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আইপিএল ফাইনালের পরেই। আইপিএল ফাইনাল দেখতে আমেদাবাদে আসছেন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরা।

তাঁদের সঙ্গে এশিয়া কাপ নিয়ে কথা বলবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। এরপর আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবে এসিসি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী সভায় এশিয়া কাপের স্থান ও দিনক্ষণ চূড়ান্ত হবে।

রাহুল দ্রাবিড়

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় সাপোর্ট স্টাফের বাকিদের সঙ্গে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন লন্ডনে। ওভালে জুনের ৭ থেকে ১১ তারিখ অবধি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। রিজার্ভ ডে ১২ তারিখ। অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন রোহিত শর্মারা।

ভারত প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে পরাস্ত হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। অস্ট্রেলিয়া প্রথমবার ফাইনাল খেলবে। ভারতীয় দল অবশ্য কোনও প্রস্তুতি ম্যাচ পাচ্ছে না। কাউন্টি ক্রিকেট চলায় প্রথম সারির ক্রিকেটারদের কেউ ছাড়বে না। তাছাড়া এটি আইসিসি ইভেন্ট। ইসিবির কোনও দায় নেই।

ভারতীয় টেস্ট দল

ভারতীয় টেস্ট দলে থাকা চেতেশ্বর পূজারা কাউন্টি খেলছেন। বাকিরা প্রায় সকলেই আইপিএলে খেলেছেন। আইপিএলের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে ভারত ওভালে ফাইনাল খেলার টিকিট আদায় করে নিয়েছে। আইপিএল শেষ হলেই রোহিত শর্মা-সহ বাকিরা লন্ডনে পৌঁছে প্রস্তুতি শুরু করে দেবেন।

হার্দিক পাণ্ডিয়া

ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে একটি তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। সেটি জুন কিংবা জুলাইয়ে হবে। আফগানিস্তানের বাংলাদেশ সফর রয়েছে। তার মধ্যে এসেও আফগানরা ভারতে খেলে যেতে পারেন। জুলাইয়ে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাবে।

আগামী বছর টি ২০ বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে। জুলাইয়ে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। এ ছাড়া ২টি টেস্ট ও পাঁচটি টি ২০ আন্তর্জাতিক রয়েছে ভারতের ক্যারিবিয়ান সফরে। এই সূচিও এখনও প্রকাশ করা হয়নি।

রোহিত শর্মা

অগাস্টে আয়ারল্যান্ডে গিয়ে ভারত তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে। সেপ্টেম্বরের গোড়া থেকে এশিয়া কাপ। পাকিস্তানের পাশাপাশি অন্য কোন দেশে এশিয়া কাপ হবে তা নিয়ে জল্পনা রয়েছে। গরমের কারণে তা সংযুক্ত আরব আমিরশাহীতে নাও হতে পারে। দৌড়ে রয়েছে শ্রীলঙ্কা। এবার ৫০ ওভারের ফরম্যাটে হবে এশিয়া কাপ।

অক্টোবর থেকে শুরু হয়ে নভেম্বর অবধি চলবে আইসিসি বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে ভারত দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে। বিশ্বকাপের পর নভেম্বর-ডিসেম্বরে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি ২০ সিরিজও হবে এ দেশেই।

বিরাট কোহলি

ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের প্রথম সিরিজ খেলতে ডিসেম্বরে যাবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেশে ভারত ২টি টেস্ট খেলবে বলে জানা যাচ্ছে। ২০২৪ সালের জানুয়ারি অবধি চলবে ওই সফর। তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি ২০ আন্তর্জাতিকও হওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+