Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Cricket Team: ভারতীয় দলে শামির উত্তরসূরি কে? অশ্বিন নিলেন এক বঙ্গ তারকার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী সময়ে ভারতীয় দলে বাংলার দুই উজ্জ্বলতম প্রতিনিধির নাম ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি। কিন্তু শিলিগুড়ির পাপালি আগেই জাতীয় দলে ব্রাত্য হয়েছে। কিন্তু নিজের জায়গা ধরে রেখেছেন শামি। উত্তর প্রদেশে জন্ম হলেও বাংলা থেকেই ভারতীয় ক্রিকেটে আর্বিভাব ঘটে শামির, জাতীয় দলে বাংলা থেকেই প্রতিনিধিত্ব করেন।

বয়স বাড়ছে শামিরও। সব ফর্ম্যাটে শামিকে খেলাচ্ছেও না টিম ম্যানেজমেন্ট। তাই এখন থেকেই শামির উত্তরসূরি খোঁজার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলে কে হবেন দ্বিতীয় শামি? সেই জটিল প্রশ্নেরই সহজ উত্তর দিলেন ভারতীয় দলের বর্ষীয়ান ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে শামির উত্তরসূরি ক্রিকেটারের নাম তুলে ধরেছেন অশ্বিন।

 Mukesh Kumar

ভিন রাজ্যের কোনও ক্রিকেটার নন ভারতীয় দলে শামির জায়গা নিতে পারেন বাংলা দলেরই এক প্রতিনিনধি।অশ্বিন জানিয়ে দিয়েছেন, 'প্ৰথমে ভেবেছিলাম মহম্মদ সিরাজ হতে পারেন মহম্মদ শামির বিকল্প ক্রিকেটার। কিন্তু এখন আমার মনে হচ্ছে, শামির উত্তরসূরি হওয়ার সব রকম সম্ভাবনা আছে মুকেশ কুমারের।' জাতীয় দলে সুযোগ পাওয়ার পর এবার অশ্বিনের বিরাট সার্টিফিকেট পেলেন বাংলার মুকেশ।

একইসঙ্গে ভারতীয় দলের এই তারকা স্পিনার বলেছেন, 'শামিকে দলে লালা বলে ডাকা হয়। বিখ্যাত অভিনেতা মোহনলালকে সম্মান জানিয়ে আমিও শামিকে লালেটটান বলি।' বর্তমানে কেরিয়ারের সেরা ছন্দে আছেন শামি। সম্প্রতি শেষ হওয়া একদিনের বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হলে‌ন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট ‌নেওয়ার নজিরও।

শামির উত্তরসূরি হিসাবে কেন মুকেশ কুমারকে বাছলেন অশ্বিন? তাঁর বক্তব্য, 'মুকেশ কুমারের শারীরিক গঠন, উচ্চতা, রিস্ট পজিশন শামির মতোই একই রকমের। ব্যাক স্পিনে বলের নিয়ন্ত্রণও খুব ভালো করতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ও দারুণ বল করেছিল। মুকেশের বলের সিম পজিশন একদম সোজা। ক্যারিবিয়ান সফরে অনুশীলন ম্যাচে দারুণ খেলেছিল ও।'

একইসঙ্গে অশ্বিন বলেন, 'যখন সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির সভাপতি ছিলেন তখন প্রতিভা অণ্বেষনের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন। নতুন প্রতিভা তুলে আনার দায়িত্ব দেন মুথাইয়া মুরলিধরণ, ওয়াকার ইউনিস, ভিভিএস লক্ষ্মণদের। '

সেই সময়ের একটি গল্প তুলে ধরে অশ্বিন বলেন, 'সিএবির শিবিরে মুকেশ কুমার আসেন। কিন্তু ওয়াকার ইউনিসের সামনে বল করার জন্য যখন নাম ডাকা হয়, তখন সেখানে ছি‌লেন না মুকেশ। পরে ফিরে এসে ৩০ মিনিট অপেক্ষা করার পরও মুকেশের নাম ডাকা হয়নি, তবে শেষের দিকে ইউনিসের সামনে কয়েকটি বল করার সুযোগ পান মুকেশ, এতেই ওর জীবন বদলে যায়।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+