Indian Cricket Team: লজ্জার রেকর্ড গড়েছেন প্রসিদ্ধ, বাকি দুই ফর্ম্যাটে সবথেকে বেশি রান খরচকারী ভারতীয় কারা?
সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে একটি নতুন রেকর্ড করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে বল হাতে শামি-বুমরাহরা একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন। তবে সেই রেকর্ড গর্বের এবং মাইলস্টোনের। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো কারণ, তিনি একটি লজ্জার নজির সৃষ্টি করেছেন ভারতীয় বোলারদের মধ্যে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান খরচ করার তখন তাঁর নামের পাশে। তবে জানেন কি একদিনের এবং টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি রান খরচ করার নজির রয়েছে কোন দুই ভারতীয় বোলাররের। সেই বিষয়ে বিস্তারিত তথ্যই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

প্রথমে একদিনের ক্রিকেটের দিকে নজর রাখা যাক। ওডিআই ফরমেটে ১০ ওভারে সব থেকে বেশি রান খরচ করেছেন এখনও পর্যন্ত নেদারল্যান্ডদের ব্যাস দ্য লিড। সম্প্রতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ১০ ওভার বল করে ১১৫ রানে খরচ করেছেন এই ডাচ বোলার। সেই ম্যাচে নিয়েছেন ২ উইকেট।
তবে ভারতীয়দের মধ্যে এই তালিকায় এক নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ২০১৫ সাললে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে দশ ওভার বল করে ১০৬ রান খরচ করেছিলেন ভুবনেশ্বর। উইকেট নিয়েছিলেন মাত্র একটি। এই তালিকায় ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন বিনয় কুমার। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে দশ ওভারর বল করে ১০২ রান খরচ করেছিলেন বিনয়।
এই তালিকায় নাম রয়েছে জাহির খানের। ২০০৯ সালের রাজকোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের একটি ম্যাচে ৮৮ রান খরচ করেছিলেন প্রাক্তনী ভারতীয় এই পেসার। এই তালিকায় নাম আছে চাহালেরও।
এবার নজর রাখা যাক টেস্টের দিকে এখনও পর্যন্ত টেস্ট ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি রান খরচ করার রয়েছে রাজেশ চৌহানের। ১৯৯৭ সালে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে এক টেস্ট ২৭৬ রান খরচ করেছিলেন ভারতের এই বোলার।সেই ম্যাচে মোট ৪৬৮ টি বল করেন ভারতীয় বোলার চৌহান।
পরিশেষে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি রান খরচ করার নজির বললেন প্রসিদ্ধ ।কৃষ্ণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গুয়াহাটিতে ৪ ওভার বল করে ৬৮ রান খরচ করেন তিনি। একটি উইকেটও পাননি।
হার্দিক পাণ্ডিয়া ছিটকে যাওয়ার পর বিশ্বকাপের স্কোয়াডেও অর্ন্তভুক্ত হন প্রসিদ্ধ। কিন্তু কোনও ম্যাচেই প্রথম একাদশে সুযোগ হয়নি।












Click it and Unblock the Notifications