বিরুষ্কা থেকে দাদা সকলের নববর্ষের শুভেচ্ছা, দেখুন ভাইরাল সব টুইট
গোটা দুনিয়াকে কাঁপিয়ে এসে গেছে নতুন বছর। সেলিব্রেশনে মাতোয়ারা হয়ে নিজের নিজের মতো করে নববর্ষ ২০১৮ কে বরণ করে নিয়েছেন সকলেই। বাদ নেই ক্রীড়া দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরাও।
এখন নতুন বছর হোক বা জন্মদিন শুভেচ্ছার বেশির ভাগটাই আসে সোশ্যাল মিডিয়া থেকে। ২০১৭ থেকে ২০১৮ -য় চলে এল সময়। আর সেই বিশেষ সন্ধিক্ষণের শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।
|
নব দম্পতির শুভেচ্ছা
এই মুহূর্তে হট কাপল রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। স্ত্রী অনুষ্কাকে নিয়ে সেলফি তুলেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি।
|
শুভেচ্ছা সৌরভের
গোটা দুনিয়াকে কাঁপিয়ে এসে গেছে নতুন বছর। সেলিব্রেশনে মাতোয়ারা হয়ে নিজের নিজের মতো করে নববর্ষ ২০১৮ কে বরণ করে নিয়েছেন সকলেই। বাদ নেই ক্রীড়া দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরাও। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক কালো স্যুট পরা ছবিতে ঝকছেন দাদা।
|
শেওয়াগের রঙ
নজফগড়ের নবাব নিজস্ব স্টাইলে মস্ত। মিস্টার এন্ড মিসেস শেওয়াগ দুজনেই মাথায় 'হ্যাপি নিউ ইয়ার' টুপি চড়িয়ে বিন্দাস মস্তিতে জুটি। আর সকলের জন্য় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
|
শিখর ও জোহরাবর
শিখর ধাওয়ান যেরকম হিট সেরকমই এখন হিট শিখর পুত্র জোহরাবর। স্ত্রী - কন্যা -পুত্রকে নিয়ে গ্রুফিতে সকলকে জানালেন নববর্ষের শুভেচ্ছা।
|
যুবির ভিডিওবার্তা
যুবরাজ সিং আবার ভিডিও বার্তায় দিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। শান্তি -সমৃদ্ধি -র জন্য প্রার্থনা করেছেন। পৃথিবীকে আরও সুন্দর জায়গায় পরিণত করার আবেদন জানিয়েছেন তিনি।
|
ভাজ্জির ভিডিও বার্তা
যুবির মতোই ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিংও। তিনিও সকলের নতুন বছর ভালো যাওয়ার প্রার্থনা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications