T20 World Cup: রোহিত-বিরাটদের বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে সামিল মোদীও, টিম ইন্ডিয়াকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে নিজের বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের দিনই ব্যক্তিগতভাবে ফোন করেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়কে। আর বৃহস্পতিবার দল দেশে ফিরতেই নিজের বাসভবনে বিশ্বকাপজয়ীদের সাদরে অর্ভ্যথনা জানালেন নরেন্দ্র মোদী।
পূর্ব নির্ধারিত সূচি মেনে বৃহস্পতিবার সাত সকালে দিল্লিতে আসার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবন সাত নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছে গেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সকাল ১০.৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছায় ভারতীয় দলের টিম বাস। টিম ইন্ডিয়ার সদস্যরা ব্লেজার নয় পরেছিলেন ভারতীয় দলের জার্সি। তাতে লেখা ছিল চ্যাম্পিয়ন শব্দটি।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে সকাল ১১টা থেকে মোদীর বাসভবনে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সেই মতোই ১১টার একটু পরেই অনুষ্ঠান শুরু হল। বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ডের শীর্ষকর্তারা।চন্দ্রবাবু নাউডুর সঙ্গে সাক্ষাৎ করার পর ভারতীয় দলের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রায় দেড় ঘণ্টার বেশি সময় প্রধানমন্ত্রীর বাসভবনে কাটানোর পর ভারতীয় দল দুপুর ১২.৪৫ মিনিট নাগাধ সেখান থেকে বেরিয়ে টিম হোটলের উদ্দেশ্যে রওনা দেয়।
#WATCH | Indian Cricket team meets Prime Minister Narendra Modi at 7, Lok Kalyan Marg.
— ANI (@ANI) July 4, 2024
Team India arrived at Delhi airport today morning after winning the T20 World Cup in Barbados on 29th June. pic.twitter.com/840otjWkic
সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে, ভারতীয় দলের সদস্যরা প্রথমে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন। রোহিত শর্মার হাতে ছিল ট্রফিটি। এরপর একটি ঘরে টিম ইন্ডিয়ার ক্রিকেটার এবং কর্মকর্তারা উপস্থিত হন, সেখানে প্রবেশ করেন নমো। সকলরে নমস্কার করেন। এরপর রোহিত এবং কোচ রাহুল মোদীর হাতে ট্রফি তুলে দেন। এরপর প্রধানমন্ত্রী সকলের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠেন, প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান।
১৭ বছর পর টি২০ ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা বাদ দিলে বর্তমান ভারতীয় দলের সদস্যদের এটাই প্রথম টি২০ বিশ্বকাপ জয়।তার উপর ১৩ বছর কোনও আইসিসি ট্রফি জিতল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই প্রথমবার কোনও আইসিসি ট্রফি জিতল ভারতীয় দল। এর আগে যে তিনবার(টি২০ এ একদিনের) বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল সবই কংগ্রেস জমানায়।
বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা বলেছেন, "সবাই খুশি কারণ দক্ষিণ আফ্রিকা এবং অনেক দেশকে পরাজিত করার পরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা একটি দুর্দান্ত অর্জন। আমি সমস্ত খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই কর্মকর্তাদের কৃতিত্ব দিতে চাই,তারা আজ এয়ার ইন্ডিয়ার একটি প্রাইভেট চার্টার্ড বিমানে এখানে অবতরণ করেছে এবং এখন তারা মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হবে এবং সেখানে অভ্যর্থনা হবে।"












Click it and Unblock the Notifications