T20 World Cup: অপেক্ষার অবসান, টি২০ বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল ভারতীয় দল, বিমানবন্দরে জনজোয়ার
অপেক্ষার অবসান। অবশেষে টি২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল ৬টার একটু পরেই ট্রফি নিয়ে দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়ে আসে টিম ইন্ডিয়ার সদস্যরা। বিরাট রোহিতদের দেখার জন্য রাত তিনটে থেকে দিল্লি বিমানবন্দরে ভিড়। সেখানে সমর্থকেরা পৌঁছে গিয়েছেন রোহিত, বিরাটদের স্বাগত জানাতে। সকলে অপেক্ষা করছেন বিশ্বজয়ীদের দেশে ফেরার।
রাত-ভোর অপেক্ষার অবসানের পর সকাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই এল সেই মাহেন্দ্রক্ষণ। সকাল ৬টার একটু পরেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিত শর্মাদের বিশেষ বিমান এআইসি২৪ডব্লিউসি। যেটি গত কালই বার্বাডোজ থেকে ভারতীয় ক্রিকেটার সাপোর্ট স্টাফদের নিয়ে যাত্রা করেছিল।

বিমানবন্দর থেকে বেরিযা সোজা বিমানবন্দরের বাইরে থাকা টিম বাসে উঠে পড়েন ভারতীয় দলের সদস্যরা। বিরাট কোহলিদের গলায় ছিল বিশ্বকাপ জয়ের পদক। সমর্থকদের উদ্দেশ্যে হাতও নাড়েন বিরাট। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে যাবে ভারতীয় দল। দিল্লির হোটেলে রোহিতদের জন্য বিশেষ কেক। তাতে রয়েছে বিশ্বকাপ ট্রফিও।
ফাইনালের পরে বার্বাডোজে ঘনায় দুর্যোগ। হারিকেনের প্রভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ঝড়ের ফলে বার্বাডোজ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ভারতীয় দলকে নিরাপদে ফেরাতে ব্যবস্থা গ্রহণ করে বিসিসিআই। ব্যবস্থা করা হয় এয়ার ইন্ডিয়ার একটি চ্যার্টার্ড ফ্লাইটের।
রোহিত শর্মারা কাপ নিয়ে বিমানবন্দরের বাইরে বেরোতেই উচ্ছ্বাস বাঁধ যেন ভেঙে যায়। সমর্থকদের সামলাতে নিরাপত্তারক্ষীদের হিমসিম খেতে হয়। দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের সামনে অপেক্ষা করছিল ভারতীয় দলের টিম বাস। বিমানবন্দর থেকে ভারতীয় দল সোজা টিম হোটেলে যাবে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও একটি ভিডিও পোস্ট করা হয় ঘরে ফেরার।
#WATCH | "It's home" tweets BCCI as Team India lands at Delhi airport after winning the #T20WorldCup2024 trophy.
— ANI (@ANI) July 4, 2024
(Video Source: BCCI) pic.twitter.com/4j6W79ueDD
বৃহস্পতিবার সকালেই নরেন্দ্র মোদী ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সাথে দেখা করবেন এবং ক্রিকেটারদের অভিনন্দন জানাবেন। মোদীর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় দল চলে যাবে মুম্বইয়ে। বোর্ডের তরফে বিশেষ বিমানের ব্যবস্থা থাকবে দলকে দিল্লি থেকে মুম্বই নিয়ে যাওয়ার জন্য। মুম্বই বিমানবন্দর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবে ভারতীয় দল। এই রাস্তায় এক কিলোমিটার হুডখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে রোহিত, বিরাট কোহলিদের।
#WATCH | Virat Kohli along with Team India arrives at Delhi airport, after winning the #T20WorldCup2024 trophy.
— ANI (@ANI) July 4, 2024
India defeated South Africa by 7 runs on June 29, in Barbados. pic.twitter.com/wcbzMMvG7h
বিকেলে রোহিতরা যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অধিনায়ক রোহিত সেই মাঠে টি২০ বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন বোর্ড সচিব জয় শাহের হাতে। সন্ধ্যাবেলা ক্রিকেটারেরা যে যার বাড়ি ফিরে যাবেন। আপাতত এমনই সূচি রয়েছে।












Click it and Unblock the Notifications