Indian Cricket Team: রাহুলকে নিয়ে আশার আলো, ‘অনিশ্চিত’ শ্রেয়সের বিকল্প কারা?

বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। দ্রুতই বিশ্বকাপের জন্য স্কোয়াড বেছে নিতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কিন্তু বিসিসিআইকে চিন্তায় রেখেছে একঝাঁক চোটপ্রাপ্ত ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহরা। তবে কেএল রাহুলকে নিয়ে আশা ক্রমশই বাড়ছে।

এশিয়া কাপের আগেই কেএল রাহুলকে ফিট করে তুললে মরিয়া বোর্ডের মেডিকেল টিম। এনসিতে পুরো দমে রিহ্যাব করছেন ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান। লোকেশকে যে কোনও ভাবেই এশিয়া কাপের আগে সম্পূর্ণ ফিট করে তোলার লক্ষ্য নিয়েছেন এনসিএতে থাকা চিকিৎসক-ফিজিওরা।

রাহুল

মে মাসের শুরুতেই ইংল্যান্ডে রাহুলের ডান থাইয়ে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে, তা আগেই জানানো হয়েছিল হাসপাতালের তরফে। উল্লেখ্য, গত ১১ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার অস্ত্রোপচার হল রাহুলের। গত বছর জুনে কুঁচকির চোটের কারণে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়েছিল।

গত ১ মে কে এল রাহুল আরসিবি-র বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান। বাউন্ডারি রুখে দেওয়ার জন্য রাহুল ছুটেছিলেন। তখনই তিনি পড়ে যান। মাঠেই যন্ত্রণায় ছটফট করেন তিনি। এরপর ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি।

জুন মাসের শুরু থেকেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট সেন্টারে রিহ্যাব শুরু করেছেন রাহুল। নিজের রিহ্যাব পর্বের ছবি নিয়মিত সোশ্যাল সাইটে পোস্টও করেন কর্ণাটকী ব্যাটসম্যান।

রাহুল

রাহুলের মতোই স্বস্তির খবর বুমরাহকে নিয়েও। ইতিমধ্যেই নেটে বোলিংও শুরু করেছেন ভারতীয় দলের এই পেসার। দিনে সাত ওভার করে বল করছেন বুমরাহ। আগামী মাসে প্রস্তুতি ম্যাচ রয়েছে ভারতের। সেই সব প্রস্তুতি ম্যাচে বুমরাহকে দেখে নেওয়া হতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ ম্যাচে কবে নামবেন ভারতের পেসার, সেই ব্যাপারে পরিষ্কার কিছু জানা যাচ্ছে না। আগস্টে এশিয়া কাপ। তার আগে বুমরাহকে ফিট করে তোলাই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের।

বুমরাহ কি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বা এশিয়া কাপে ফিরতে পারবেন? সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুসারে 'এই ধরনের চোটের জন্য কোনও সময়সীমা নির্দিষ্ট করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। কারণ ক্রমাগত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। তবে এটা বলা যেতে পারে যে, বুমরাহ দ্রুত সেরে উঠছেন এবং এনসিএ-র নেটে তিনি দিনে সাত ওভার বল করছেন।'

মার্চ মাসে নিউজিল্যান্ডে গিয়ে পিঠের চোটের জন্য অস্ত্রোপচার করতে হয় বুমরাহকে। এবং তার পর থেকে তিনি রিহ্যাবের পথে রয়েছেন। বুমরাহ ভারতের হয়ে শেষ বার খেলেছিলেন ২০২২ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম টি-টোয়েন্টিতে।

আইযার

তবে অস্বস্তি বাড়ছে শ্রেয়স আইয়ারকে নিয়ে। নতুন করে পিঠের ব্যাথা শুরু হয়েছে তাঁর। ফলে বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও সংশয় আছে। প্ল্যান বি হিসাবে সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদবকে তৈরি রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+