Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Cricket Team: অধিনায়ক হয়েই ভারতীয় দলে প্রত্যাবর্তন বুমরাহের, বাংলা থেকে সুযোগ পেলেন কারা?

প্রত্যাবর্তন বোধহয় একেই বলে। একেবারে অধিনায়ক হয়েই ভারতীয় দলে ফিরলেন জসপ্রীত বুমরাহ। সোমবার আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। এই দলের নেতৃত্বে বুমরাহ। ক্যারিবিয়ান সিরিজের পরেই আয়ারল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। ১৮ থেকে ২৩ অগস্টের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলি হবে ১৮, ২০ এবং ২৩ অগাস্ট। এরপর এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া।

বুমরাহ

এশিয়া কাপের আগে বুমরাহকে দেখা নেওয়া হবে আয়ারল্যান্ড সফরে। এই সফরে একঝাঁক তরুণ তুর্কিকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। সহ অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার নেতত্বে তরুণ ক্রিকেটারদের আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলতে পাঠানো হবে। কোহলি রোহিত সহ সমস্ত সিনিয়রদের বিশ্রামে রাখা হবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে।

তবে নির্বাচকরা পাণ্ডিয়াকেও বিশ্রামে রাখলেন। চোট সারিয়ে দলে ফেরা বুমরাহের হাতেই নেতৃত্বের ভার তুলে দিলেন। তাঁর ডেপুটি করা হল এশিয়ান গেমসের অধিনায়ক ঋতুরাজকে। মূলত এশিয়ান গেমসের একাধিক ক্রিকেটারকে এই সিরিজের দলে রাখা হয়েছে। পাশাপাশি চোট সারিয়ে ফের প্রসিদ্ধ কৃষ্ণকেও এই দলে রাখা হয়েছে।

মুকেশ

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাস খানেক আগেই পুরোদমে অনুশীলন শুরু করেছিলেন বুমরাহ। অনুশীলন ম্যাচ খেলতেও শুরু করেছেন। ব্যাঙ্গালোরের আলুরে মুম্বইয়ের সিনিয়র ব্যাটসম্যানদের বিরুদ্ধে পুরোদমে বল করতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার সদস্যকে। ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বল করছেন ভারতের তারকা পেসার।ফলে তাঁর ফিটনেস নিয়ে যে কোনও রকম সংশয় নেই তা প্রমাণ করছে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওই।

তবে তিনি কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরাসরি কিছু বলা হচ্ছিল না। শ্রবাণী সোমবারের সন্ধ্যায় সব জল্পনার অবসান হল। এই সিরিজ বুমরাহের কাছে বড় পরীক্ষা। দল নয় তাঁর পারফরম্যান্সের দিকেই নজর থাকবে নির্বাচক থেকে টিম ম্যানেজেমেন্টের।

পাশাপাশি বাংলা ক্রিকেটের জন সুখবর. আবার জাতীয় দলে ফিরলেন শাহবাজ। ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ড সফরেও জায়গা ধরে রাখলেন মুকেশ। এশিয়ান গেমসের আগেই জাতীয় দলে খেলার সুযোগ পেলেন রিঙ্কু সিং।

তবে এই সিরিজে কোচ দ্রাবিড়ই থাকবেন নাকি লক্ষ্মণ হবেন তা নিয়ে বোর্ডের পক্ষ থেকে কিছু ঘোষণা করা হয়নি।

ভারতীয় দলঃ জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), ঋতুরাজ গাইকোয়াড (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা(উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বৈষ্ণই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার, আভেস খান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+