Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি২০ বিশ্বকাপের পরও বিরাট কোহলিদের হেড স্যার কি সেই রবি শাস্ত্রী, নাকি নতুন মুখের আগমন

টি২০ বিশ্বকাপের পরও বিরাট কোহলিদের হেড স্যার কি সেই রবি শাস্ত্রী, নাকি নতুন মুখের আগমন

আগামী ১৭ অক্টোবরে থেকে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করেছে টিম ইন্ডিয়া। একের পর এক আইসিসি টুর্নামেন্টে তীরে এসে তরি ঢোবার পরম্পরা আসন্ন ২০ ওভারের বিশ্বকাপে ভাঙতে মরিয়া হবেন বিরাট কোহলিরা। অন্য একটি কারণেও সংযুক্ত আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্ট ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিযোগিতার পরেই নির্ধারিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে রবি শাস্ত্রী থেকে যাওয়া কিংবা চলে যাওয়া।

রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে কবে

রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে কবে

অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সংঘাত তীব্র হতেই ২০১৭ সালে টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন অনিল কুম্বলে। পরিবর্তে রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ করা হয়েছিল। যিনি ২০১৪ থেকে ২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার ডিরেক্টর পদে বহাল ছিলেন। ২০১৯ সালে শাস্ত্রীর ওপর আস্থা রেখে তাঁকেই আরও একবার বিরাট কোহলিদের প্রশিক্ষক নির্বাচন করা হয়েছিল। যার মেয়াদ ২০২১ সালের টি২০ বিশ্বকাপের সঙ্গে শেষ হচ্ছে। তারপরও ফের শাস্ত্রীকেই ওই পদে বহাল রাখা হবে নাকি নতুন মুখ আনা হবে, তা নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে।

থাকবেন কি শাস্ত্রী

থাকবেন কি শাস্ত্রী

এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে সরাসরি কিছু জানানো হয়নি। মুখ খোলেননি রবি শাস্ত্রী নিজেও। তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর আরও একমাস শাস্ত্রীকে বিরাট কোহলিদের হেড কোচ পদে থেকে যেতে বলেছে বিসিসিআই। চলতি বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে রবি শাস্ত্রীকে চেয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে বলে খবর। বিসিসিআই কর্তাদের নিজের মনের ইচ্ছা ইতিমধ্যেই শাস্ত্রী জানিয়েছেন। ফলে হেড কোচের সঙ্গে দলের বাকি সাপোর্ট স্টাফদের প্রস্থানও কার্যত নিশ্চিত বলে ধরে নেওয়া যেতে পারে। টিম ইন্ডিয়ার সহকারি কোচদের কেউ কেউ নতুন চাকরির আশায় আইপিএল খেলা দলগুলির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে বলেও খবর। সূত্র মারফত এও জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের কোচিং বিভাগে নতুন মুখ ভরতে চায় বিসিসিআইও।

নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু

নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু

সূত্র মারফত জানা গিয়েছে, রবি শাস্ত্রী সরাসরি না করে দেওয়ার পর টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বিসিসিআই। খুব শীঘ্রই এই শূন্যপদ পূরণের জন্য আবেদন জমা নেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে বলে খবর। লড়াইয়ে প্রথম সারিতে থাকবেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করা এই রথীর অধীনেই শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে গিয়েছিল শিখর ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজ জিতলেও টি২০ মোকাবিলা হেরে গিয়েছিল তরুণ ক্রিকেটার সম্বৃদ্ধ ওই দল। যদিও বর্তমান ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান পদের দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। একই পদে পুনর্বহাল থাকতে চেয়ে ফের তিনি আবেদনও ফেলেছেন। এই অবস্থায় তাঁকে টিম ইন্ডিয়ার হেড কোচও করা হয় কিনা, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

রবি শাস্ত্রীর সাফল্য

রবি শাস্ত্রীর সাফল্য

ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর পারফরম্যান্স বেশ ঝকঝকে। তাঁর প্রশিক্ষণেই ২০১৯ সালের ৫০ ওভারের সেমিফাইনালে পৌঁছেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। বিশ্বের প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিরাট কোহলিদের। তবে শাস্ত্রীর কোচিংয়েই ২০১৮ সালের এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফির মতো টুর্নামেন্টও জিতেছে ভারত। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে পরপর দুই বার টেস্ট সিরিজ হারানো ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীকে ১০০-এর মধ্যে আশির কাছাকাছি নম্বর দেওয়াই যায়। ক্রিকেটারদের সঙ্গে বন্ধুসুলভ আচরণে তিনি যে দলের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছেন, তা অনায়াসে বলা যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+