Indian Cricket Team: বিশ্বকাপ শেষেও ‌নেই বিশ্রামের সুযোগ, আগামী ছয় মাস ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের

দেড় মাসের টান টান ক্রিকেটীয় লড়াইয়ের অবসান। রবিবার শেষ হয়ছে একদিনের বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপ শেষ হলেও বিশ্রামের কোনও সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের। আগামী ছ'মাস ঠাসা সূচি অপেক্ষা করছে রোহিত, কোহলিদের। ঘরের বাইরে একের পর এক সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। যার সূচনা হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকেই।

আগামী বৃহস্পতিবার, ২৩ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার টি২০সিরিজ়। পাঁচটি টি২০ ম্যাচ হবে নভেম্বরের ২৩, ২৬, ২৮ তারিখে, পাশাপাশি ডিসেম্বরের ১ এবং ৩ তারিখে শেষ দুটি ম্যাচ হবে। এই সিরিজ় শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। ম্যান্ডেলার দেশে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ় রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

Indian Cricket Team

দু'টি টেস্ট-সহ তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিতেরা। এই দ্বিপাক্ষিক সিরিজ় চলবে আগমী ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত। ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হবে টি২০ সিরিজ। ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হবে তিন ম্যাচের একদিনের সিরিজ।

প্রথম টেস্ট হবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আগামী বছরের ৩ থেকে ৭ জানুয়ারি হবে দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার চারদিনের মধ্য়ে শুরু হয়ে যাবে ভারত-আফগানিস্তান খেলবে তিন ম্য়াচের টি-২০ সিরিজ। বিশ্বকাপের পর ফের ভারতে আসছেন রশিদ খানরা। ১১ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ভারত আফগানিস্তান তিনটি টি২০ ম্যাচ হবে।

এরপর জানুয়ারির শেষ থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ হবে। ২৫ থেকে ২৯ জা‌নুয়ারি হায়দরাবাদে হবে প্রথম টেস্টে। দ্বিতীয় ম্যাচ হবে ২ থেকে ৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে। ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি রাজকোটে হবে তৃতীয় টেস্ট। ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি রাঁচিতে হবে চতুর্থ টেস্ট। ৭ থেকে ১১ মার্চ ধরমশালায় হবে সিরিজের শেষ ম্যাচ।

মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে শুরু হবে ২০২৪ সালের আইপিএল। দু'মাস ধরে চলবে বিসিসিআইয়ের ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজ়ি লিগ। তারপরই টি২০ বিশ্বকাপ আছে। ফলে বিশ্রামের কোনও সুযোগ নেই ভারতীয় দলের কাছে। পর পর একের পর এক সিরিজ খেলতে হবে।

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। সূর্যকুমার যাদব থাকতে পারেন নেতৃত্বের দায়িত্বে। নিজের কোচিং ভবিষ্যত নিয়েও বিশ্বকাপ শেষে জল্পনা বজায় রেখেছেন দ্রাবিড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+