টানা পাঁচ বার মরসুম শেষে টেস্ট শীর্ষে পৌঁছেও অস্ট্রেলিয়া থেকে দূরে বিরাটরা

টানা পাঁচ বার মরসুম শেষে টেস্ট শীর্ষে পৌঁছেও অস্ট্রেলিয়া থেকে দূরে বিরাটরা

২০২০-২০২১ মরসুম শেষে টেস্ট ক্রম তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বিরাট কোহলি নেতৃত্বাধীন দল। যার মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বাড়তি অক্সিজেন সঞ্চয় করার পাশাপাশি এক অনন্য রেকর্ডের কাছে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। যদিও অস্ট্রেলিয়াকে ছুঁতে আরও তিন মরসুম ধারাবাহিকতা বজায় রাখতে হবে বিরাট কোহলিদের। এ ব্যাপারে দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

টেস্ট তালিকার শীর্ষে ভারত

টেস্ট তালিকার শীর্ষে ভারত

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২৯১৪ পয়েন্ট ও ১২১ রেটিং নিয়ে সব দলকে ছাড়িয়ে সবার আগে অবস্থান করছে বিরাট কোহলির দল। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।

টানা পাঁচ বার সেরা

টানা পাঁচ বার সেরা

এই নিয়ে মোট পাঁচ বার মরসুম শেষে টেস্টে সেরা দলের শিরোপা জুটেছে ভারতের ভাগ্যে। ২০১৭-২৮ মরসুমের শেষ লগ্নে প্রথমবার এই সম্মান আদায় করেছিল বিরাট কোহলির দল। সেই থেকে এখনও পর্যন্ত লাল বলের ফর্ম্যাটে মরসুম শেষে নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া।

কয়েকটি উল্লেখযোগ্য সিরিজ

কয়েকটি উল্লেখযোগ্য সিরিজ

২০১৮-২০১৯ এবং ২০২০-২০২১ মরসুমে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো ভারতীয় দলের সবচেয়ে বড় দুই সাফল্য। ২০১৭ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড (৩-০), ইংল্যান্ড (৪-০) ও অস্ট্রেলিয়ার (২-১) বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ও শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে ৩-০ ফলাফলে হোয়াইটওয়াশ করাও ভারতের এই উত্থানে অন্তর্ভূক্ত রয়েছে। চলতি বছরের ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে মরসুম শেষে আইসিসি ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন বিরাট কোহলিরা।

তবু অস্ট্রেলিয়া দূর

তবু অস্ট্রেলিয়া দূর

টানা মরসুম শেষে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হলেও অস্ট্রেলিয়ার রেকর্ড ছুঁতে আরও অপেক্ষা করতে হবে ভারতকে। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা আইসিসি-র টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রেখেছিল রিকি পন্টিং, স্টিভ ওয়ার দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+