Indian Cricket Team: বিসিসিআইয়ের বোলার অন্বেষণ, শামি-বুমরাহদের বিকল্পের খোঁজে বোর্ড

সামনে টানা ক্রীড়াসূচি, একের পর এক টুর্নামেন্ট, সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে।এরমধ্যে রয়েছে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট। অতিরিক্ত ক্রীড়াসূচির জন্য রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। আইপিএলের মঞ্চ থেকেই একাধিক তরুণ ক্রিকেটার উঠে এসেছেন ভারতীয় দলে।

কিন্তু এবার শুধু আইপিএলের উপর ভরসা করতে রাজী নয় বিসিসিআই। নতুন প্রতিভা তুলে আনার জন্য উদ্যেগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলের বোলিং বিভাগের শক্তি নিয়ে বরাবরই একটা প্রশ্ন ছিল। মাঝে বুমরাহ-শামিরা সেই অভাব ঢেকে দেন। কিন্তু বর্তমানে বুমরাহের চোট সমস্যায় ফেলেছে টিমকে। শামি ছাড়া বোলিং বিভাগে ধারাবাহিক নন কেউই।

বোলার

এই পরিস্থিতিতে তরুণ ম্যাচ উইনার বোলার তুলে আনার উদ্যেগ নিল বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দেশজুড়ে তরুণ প্রতিভাবান বোলারদের খুঁজে বার করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ থেকে ২৩ বছর বয়সি তরুণ বোলারদের খুঁজে বার করে তাদের বেঙ্গালুরুর এনসিএতে ট্রেনিং দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই।

ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের লক্ষ্য পুরুষ এব মহিলা দলে আরও বেশি ম্যাচ উইনার বোলার নিয়ে আসা। যাতে বোলিং আক্রমণের ধার বাড়ে এবং রিজার্ভ বেঞ্চও শক্তিশালী হয়।

বোলার

সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমটিকে বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, 'আমাদের লক্ষ্য ভারতীয় দলের বোলিং বিভাগের রিজার্ভ বেঞ্চের শক্তিকে আরও বাড়ানো, যাতে টেস্ট ম্যাচে জয় আরও বেশি পাওয়া যায়। এর জন্য একটি প্রকল্পও চালু করা হবে।'

পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে ফিটনেসকে আরও জোর দেওয়া হচ্ছে।ফিটনেস পরীক্ষায় পাস না করলে দল থেকে বাদ পড়তেই হবে ক্রিকেটারদের। সেটা পুরুষ এবং মহিলা উভয় দলের জন্য প্রযোজ্য। বোর্ডের একটি সূত্র সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, 'সম্প্রতি বাংলাদেশ সফরে বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। বোর্ড এই বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে।'

বোর্ড

অন্যদিকে অবসরকালীন সুযোগ সুবিধা আরও বাড়ানো হচ্ছে ক্রিকেটারদের। এতদিন ২৫টির উপর প্রথম শ্রেণির ম্যাচ খেললে তবে সংশিষ্ট ক্রিকেটার অবসরের পর বোর্ডের পক্ষ থেকে আর্থিক সুযোগ সুবিধা পেতেন। এবার থেকে ১ থেকে ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররাও অবসরের পর এই সুবিধা পাবেন। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+