Indian Cricket Team: বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার জন্য স্পনসরের খোঁজে বিসিসিআই

বিশ্বকাপের আগেই ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন স্পনসরের খোঁজে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলেরই এই মুহূর্তে কোনও স্পনসর নেই। যে সংস্থা ভারতের পুরুষ এবং মহিলা জাতীয় দলকে স্পনসর করত, তাদের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়ে গিয়েছে। সদ্য দলের সঙ্গে কিট স্পনসর হিসাবে যুক্ত হয়েছে অ্যাডিডাস। এবার মূল স্পনসরের খোঁজও শুরু করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ইতিমধ্যেই স্পনসরের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় দলের স্পনসর হওয়ার জন্য ৫ লক্ষ টাকা ও অতিরিক্ত জিএসটি দিয়ে 'ইনভিটেশন টু টেন্ডার' নিতে পারবে আগ্রহী সংস্থাগুলি। আগ্রহী সংস্থাগুলি দরপত্রের জন্য যে টাকা জমা দেবে, সেই টাকা ফেরত পাওয়া যাবে না।২৬ জুন পর্যন্ত 'ইনভিটেশন টু টেন্ডার' পাওয়া যাবে।

বিসিসিআই

একইসঙ্গে বলা হয়েছে, 'ইনভিটেশন টু টেন্ডার'-এ দরপত্র সংক্রান্ত প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ, যাবতীয় শর্ত, যোগ্যতা, দরপত্র জমা দেওয়ার পদ্ধতি-সহ সব বিবরণ থাকছে। সমস্ত বিস্তারিত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে বিসিসিআই।

কোনও ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা, মদ প্রস্তুতকারী সংস্থা, জুয়া সংস্থা, ক্রিপ্টোকারেন্সি সংস্থা, খেলে টাকা উপার্জন করা যায় এমন কোনও সংস্থা, তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা, প্রাপ্ত বয়স্কদের পণ্য প্রস্তুতকারী সংস্থা, মূল স্পনসর হিসাবে কিছু সংস্থা আবেদন করতে পারবে না।

বিসিসিআই

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাবেন রোহিত, কোহলিরা। সেই সফরে ভারতীয় দলের জার্সিতে স্পনসর হিসাবে কোনও বাণিজ্যিক সংস্থার প্রতীক না-ও থাকতে পারে বলে জানা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা চেষ্টা চালাচ্ছেন এশিয়া কাপেই বিরাট রোহিতদের জার্সিতে স্পনসরের নাম অন্তর্ভুক্ত করতে।

নাইকি, এমপিএলের পর ভারতীয় দলের কিট স্পনসর হিসাবে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ক্রীড়া প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাস। তাঁরা ইতিমধ্যেই নতুন জার্সিও প্রকাশ করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ থেকে অ্যাডিডাসের সঙ্গে নতুন পথ চলা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে মূল স্পনসরের জায়গটা এখনও ফাঁকা।

বিরাট

Sanju Samson: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তন করতে পারেন সঞ্জু স্যামসন
একটা সময় দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ছিল সাহারার লোগো। তারপর স্টার স্পোর্টসও ছিল টিম ইন্ডিয়ার মূল স্পনসর। শিক্ষামূলক অল‌লাইন সংস্থা বাইজু ছিল ভারতীয় দলের স্পনসর। কিন্তু তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। আপাতত নতুন কোন কোম্পানি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার স্পনসর হিসাবে যুক্ত হয় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+