IND vs ENG: তৃতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে ভারত! বুমরাহকে ফিট করতে মরিয়া প্রয়াস বিসিসিআইয়ের
নাগপুর এবং কটকে জিতে একদিনের সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। বুধবার সিরিজের শেষ একদিনের ম্যাচ খেলতে সোমবার আহমেদাবাদ পৌঁছালো ভারতীয় দল। বিকেলেই কটক থেকে আহমেদাবাদের বিমান ধরেন রোহিত-কোহলিরা। রাতের দিকে গুজরাতের রাজধানী শহরে পৌঁছে যায় ভারতীয় দল।
সিরিজ জয় ইতিমধ্যেই হয়ে গিয়েছে ফলে শেষ ম্যাচে পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। অর্শদীপ সিংকে এখনও খেলানো হয়নি। চ্যাম্পিয়মন্স ট্রফির আগে শেষ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। কারণ কোনও রকম প্রস্তুতি ম্যাচ না খেলেই সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে ভারত।

তবে তৃতীয় একদিনের ম্যাচের আগে চর্চার কেন্দ্রবিন্দুতে একজনই। তিনি জসপ্রীত বুমরাহ। তিনি রয়েছে বেঙ্গালুরুতে এনসিএতে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, বিসিসিআইয়ের কোর টিম বুমরাহের সঙ্গে কাজ করছেন। ভারতের সেরা ম্যাচ উইনারকে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরো ফিট করে তোলা যায় সেই বিষয়ে সচেষ্ট বোর্ড।
স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিবগ্নানাম এবং ফিজিও তুলসি রাম যুবরাজ বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্সের প্রধান ডঃ নিতিন প্যাটেল রয়েছেন বুমরাহের সঙ্গে। তাঁরা , ব্যক্তিগতভাবে বুমরাহের রিহ্যাবের পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছেন। এর পাশাপাশি সোহম দেশাই এবং ফিজিও কমলেশ জৈনও আছেন বুমরাহের সঙ্গে।
VIDEO | Indian cricket team arrives in Ahmedabad for third ODI against England, scheduled to be held on February 12.#INDvsENG #IndiaVsEngland
— Press Trust of India (@PTI_News) February 10, 2025
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRAShcC) pic.twitter.com/zlIeYrcIi1
বুমরাহ ইতিমধ্যেই রিহ্যাব শুরু করতে চলেছেন। সম্প্রতি তাঁর চোটের জায়গা স্ক্যান করা হয়েছে। এরপর বুমরাহ জিম এবং হালকা বোলিং প্রথমে করবেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা বুমরাহের দিকে নজর রাখবেন বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা। বুমরাহকে নিয়ে আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছে বিসিসআই।
এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই রওনা দিতে পারে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications