Indian Cricket Team:কেরিয়ার শেষ হচ্ছে রাহানের! সীমিত ওভারের পর এবার টেস্টেও জায়গা শক্ত হচ্ছে তারকা ক্রিকেটারের
Indian Cricket Team: বিশ্বকাপের পর সাদা বলের ক্রিকেটে বদল নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার অন্দরে। টি২০ এবং একদিনের ফর্ম্যাটের জন্য এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনাি করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুধু সীমিত ওভারের ক্রিকেটই নয় একইসঙ্গে বদল আসতে চলেছে টেস্ট দলেও। সেখানেও তারুণ্যের জোয়ার আনতে চাইছেন নির্বাচকরা। ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রথম একাদশে আরও বেশি তরুণ ক্রিকেটারদের খেলাতে চাইছে থিঙ্ক ট্যাঙ্ক।
চোট কাটিয়ে সীমিত ওভারের ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন কেএল রাহুল। পন্থের অনুস্থিতিতে বিশ্বকাপে উইকেটরক্ষক হিসাবেও ভালোভাবেই দায়িত্ব সামলে দিয়েছেন। স্পেশ্যালিস্ট উইকেটরক্ষকের অভাব পূরণ করে দিয়েছেন রাহুল। তিনি যে নিয়মিত উইকেটরক্ষক নন, সেটা গ্লাভস হাতে বুঝতেই দেননি কর্ণাটকী তারকা।

কিন্তু রাহুলের আগমনে শেষ হতে চলেছে অজিঙ্কা রাহানের কেরিয়ার। অজিঙ্ক রাহানে ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন।রাহানে হয়ত একাদশে জায়গা পাবেন না, লোকেশ রাহুলের সামনে সুযোগ তৈরি হবে ব্যাটসম্যান হিসেবে নয়, ব্যাকআপ উইকেটকিপার হিসাবে। প্রোটিয়া সফরে রাহানকে দলে দেখা না গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
সর্বভারতীয় ইংরেজি সাংবাদমাধ্যমে ভারতীয় বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, 'নির্বাচন কমিটির ভাবনা-চিন্তা খুব স্পষ্ট, তারা এমন ক্রিকেটারদের তৈরি করতে চায়, যারা অনেকদিন একসঙ্গে খেলতে পারবে।চোট কাটিয়ে শ্রেয়স আইয়ার টেস্ট দলে ফিরবেন এবং শুভমন গিল তিন নম্বরে ব্যাট করছেন। ভবিষ্যতের জন্য একটি দল তৈরি করার জন্য নির্বাচকরা এখন থেকেই বেশি তরুণ ক্রিকেটারদের দলে রাখবেন।।'
তবে বিরাট-রোহিতরা এখনও টেস্ট ক্রিকেট আগামী কয়েক বছর তালিয়ে যাবেন। বোর্ড সূত্রের যা খবর পাওয়া যাচ্ছে তাতে আপাতত ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফোকাস রোহিতের। সব ঠিকঠাক থাকলে রোহিতের নেতৃত্বেই খেলবে ভারতীয় দল। তবে লাল বলের ক্রিকেটে কে হবেন রোহিতের ডেপুটি, সেটা নিয়েও শুরু হয়েছে চর্চা।
গত কয়েক বছর ধরেই আইসিসি প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করে ট্রফি অধরাই থাকছে ভারতীয় দলের। আগামী কয়েক বছরে রয়েছে বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট। তাই এখন থেকেই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications