বিয়ের পিঁড়িতে পান্ডেজী, শুভেচ্ছা জানলেন বিরাট, নবদম্পতিকে কী বললেন কোহলি
বিয়ের পিঁড়িতে মণীশ পান্ডে। সোমবার ভারতীয় অভিনেত্রী আশ্রিতা শেট্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মনীশ।মুম্বইয়ের এক হোটেলের জমকালো অনুষ্ঠানে মনীশের বিয়ে সম্পূর্ণ হয়েছে।
বিয়ের পিঁড়িতে মণীশ পান্ডে। সোমবার অভিনেত্রী আশ্রিতা শেট্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মনীশ।মুম্বইয়ের এক হোটেলের জমকালো অনুষ্ঠানে মনীশের বিয়ে সম্পূর্ণ হয়েছে। ধোনি-কোহলি-যুবরাজদের 'ম্যারেড ক্লাব'-এ এবার ঢুকে পড়লেন ডানহাতি এই ব্যাটমসম্যান।
বিয়েতে মনীশ ও আশ্রিতার পরিবার ও কাছের বন্ধুরা উপস্থিত ছিল।মনীশের স্ত্রী আশ্রিতা দক্ষিণী সিনেমা জগতে জনপ্রিয় অভিনেত্রী। ২৬ বছরের আশ্রিতা তামিল সিনেমার জগতে উরু কান্নিয়ুম মান্নু সিনেমা দিয়ে খ্যাতি অর্জন করেন।

বিয়ের একদিন পরে এবার মনীশকে এবার শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক এদিন টুইট করে লিখেছেন, 'নতুন ইনিংসে পান্ডেজীকে স্বাগত। নতুন দম্পতিকে শুভেচ্ছা রইল।'
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Congratulations Pandey ji. Wish you both a lifetime of beautiful moments and happiness. God bless you both 😇🙏<a href="https://twitter.com/im_manishpandey?ref_src=twsrc%5Etfw">@im_manishpandey</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1201714423238291456?ref_src=twsrc%5Etfw">December 3, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রসঙ্গত মনীশ একেবারে অধিনায়ক বিরাট কোহলির পথেই হাঁটলেন। ২০১৭ সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট। বিরাটের পথেই হেঁটে মনীশও জনপ্রিয় অভিনেত্রীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন।
বিয়ের পরপরই অবশ্য জাতীয় শিবিরে যোগ দেবেন এই ক্রিকেটার। ৬ ডিসেম্বর হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে ভারত। সেই সিরিজে জাতীয় দলে রয়েছেন মনীশ। বিয়ের পরই তাই দেশের হয়ে ক্রিকেট খেলতে হায়দরাবাদে উড়ে যাবেন তিনি।
উল্লেখ্য বিয়ের এক দিন আগে রবিবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিলনাড়ুকে হারিয়ে কর্ণাটককে চ্যাম্পিয়ন করেছেন মনীশ।












Click it and Unblock the Notifications